UGC অনুমোদিত বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত মাস্টার্স বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী যেকোনো শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে, শর্ত হলো— ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্নাতকে অন্তত ৩ দশমিক ২৫ সিজিপিএ থাকতে হবে এবং ঢাবির স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে এসএসসি ও এইচএসসির যে ন্যূনতম ফলাফল দরকার তা থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর যোগফল ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএর যোগফল ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে ৷ ঢাবির স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সিন্ডিকেট অনুমোদিত ভর্তি নীতিমালায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে। ঢাবির নিয়মিত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর যতগুলো আসন ফাঁকা থাকবে, কেবলমাত্র ওই কয়টি আসনেই বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। সব শর্ত পূরণ হলে ভর্তিচ্ছুদের ১০০ নম্বরের লিখিত...
NU Professional (https://nu-professional.blogspot.com/) একটি নির্ভরযোগ্য জব পোর্টাল। এখানে আমরা নিয়মিত বাংলাদেশের সকল বেসরকারি চাকরি, এনজিও নিয়োগ এবং ব্যাংক জবের আপডেট শেয়ার করি। বিশেষ করে ফ্রেশারদের ক্যারিয়ার গড়তে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি (MNC)-এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের Management Trainee পদের আপডেটগুলো আমরা গুরুত্ব সহকারে প্রকাশ করি। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন প্রফেশনাল কোর্সের তথ্য ও ক্যারিয়ার গাইডলাইন পেতে আমাদের সাথেই থাকুন।