সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

MBA লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

BBA MBA তে একই Major Subject নিবো নাকি আলাদা ২টা মেজর সাবজেক্ট নিবো ?

BBA MBA তে একই মেজর সাবজেক্ট নিবো নাকি আলাদা ২টা মেজর সাবজেক্ট নিবো ?   A girl is thinking which major subject to take in BBA or MBA  খুবই কনফিউশন সৃষ্টিকারি একটি প্রশ্ন !!! উত্তরটা জানার আগে কিছু বিষয় জেনে নেই ... একই মেজর সাবজেক্ট : যাদের বিবিএ এবং এমবিএ তে মেজর সাবজেক্ট একই ছিলো । আলাদা মেজর সাবজেক্ট : যাদের বিবিএ একটা মেজর সাবজেক্ট আবার এমবিএ তে আরেকটা মেজর সাবজেক্ট নিয়েছে ; মানে ২টা আলাদা মেজর সাবজেক্ট নিয়ে পড়েছে । বিবিএ এমবিএ তে একই মেজর সাবজেক্ট নেয়ার সুবিধাঃ ১ম সুবিধা টা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট বিষয়ে স্পেশালিষ্ট হবেন ; যেমনঃ আপনা র বিবিএ ও ফিনান্স এবং এমবিএ ও ফিনান্স সো আপনার এই বিষয়ে আলাদা দখল থাকবে । অনেক জবে বিবিএ এমবিএ একই মেজর এর চাকুরিপ্রার্থী চেয়ে থাকে ; যেমনঃ স্কুল কলেজের শিক্ষতার পেশায় হিসাববিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য বিবিএ এমবিএ হিসাববিজ্ঞান এর শিক্ষক চেয়ে থাকে । বিবিএ এমবি এ তে আলাদা মেজর সাবজেক্ট নেয়ার সুবিধাঃ ২টা আলাদা ফিল্ডে আপনার জ্ঞান থাকবে তেমনি পড়াশোনা ও হবে নতুন নতুন সাবজেক্টে বোরিং লাগবেনা এক্সট্রা ক্রেডিট পড়তে পারবেন এছাড়া যারা একই মেজ...

যে সকল কলেজে প্রফেশনাল MBA আছে ।

সারা বাংলাদেশে মাত্র ২০ টি কলেজে প্রফেশনাল MBA কোর্স করানো হয়, সেগুলো হলো:  ১।  ঢাকা সিটি কলেজ , রােড-২, ধানমন্ডি, ঢাকা । -১৫০ সিট,  (খরচ -১ লাখ ২০ হাজার টাকা +/-) ২।  তেজগাঁও কলেজ , ঢাকা । -৬০ সিট (খরচ-৭৫,০০০ টাকা) ৩।  Institute of Science & Technology  , ধানমন্ডি, ঢাকা। -৫০ সিট (খরচ ৬৬,০০০ টাকা) ৪।  Institute of Science, Trade and Technology  ( ISTT)  ,মিরপুর-১৩, ঢাকা। সিট -১৪০ সিট (টোটাল খরচ ৪৮,০০০ টাকা।) ৫।  Daffodil Institute of IT , কলাবাগান, ঢাকা। -১১০ সিট (খরচ ৮১,৫০০ +/-, ইন্টার্নশীপ ৮,০০০ +/- টাকা) ৬।  বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী ,নারায়ণগঞ্জ।- ৫০ সিট (খরচ -৫১,৫০০ টাকা) ৭।  মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ , ঢাকা।-৬০ সিট ৮।  ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ , রংপুর।-৫০ সিট (খরচ-৭৫,০০০ টাকা) ৯।  ইসলামিয়া ডিগ্রী কলেজ , চট্টগ্রাম।-৫০ সিট (খরচ -৪০,০০০ টাকা +/-) ১০। I nstitute of Global Management and Information System (IGMIS) , চট্টগ্রাম।-৫০ সিট (টোটাল খরচ- ৫৮,৬০০ টাকা) ১১।  সুন্দরবন সায়েন...

MBA/EMBA ভাইভা তে যেসকল প্রশ্ন করা হয় ।

ভাইয়ারা অবশ্যই ফর্মাল পোশাক পরবেন । আপুরা শালীন পোশাক পরবেন । ভাইভা তে সবচেয়ে জরুরী হল Confidence তাই ভাইভাতে এটা হারাবেন না এবং অবশ্যই ভয় করবেন না । যে প্রশ্নের উত্তর জানেন না ভনিতা/ভান না করে সরাসরি বলে দিবেন , সরি স্যার আমি এঈ মুহুরতে এটা মনে করতে পারছি না (ভাবখানা এমন দেখাবেন যেন পৃথিবীতে আপনি শুধু এই একটা প্রশ্নের উত্তর জানেন না , আর সব জানেন ) । কারন সবাই সবকিছুর উত্তর জানে না । আপনাকে যে সবজান্তা হতে হবে এমন কোন কথা নেই । এই ভাইভাতে বাংলাদেশে থানা কয়টা এটার সঠিক উত্তর দেওয়া জরুরী না জরুরী হল আপনার উপস্থাপন আর ব্যাক্তিত্য । খুব কম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন । সবচেয়ে ভালো হয় কিছু কমন প্রশ্নের উত্তর আগে থেকেই সাজিয়ে নেয়া যাতে করে প্রশ্ন করলে গুছিয়ে উত্তর দিতে পারেন । আর রুমে ঢুকেই সালাম দিবেন /গুড আফটার নুন বলবেন । যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবেন না । বসতে বললে ধন্যবাদ দিয়ে বসে পরবেন , হাত টেবিলে না রেখে নীচে রাখবেন । হাসিখুসি ভাবে উত্তর দিবেন । আপনাকে বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন আর ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতেই উত্তর দিবেন । উত্তর দেওয়ার সময় অবশ্যই যে ব্যাক্তি ...

MBA/EMBA সম্পর্কে কিছু তথ্যঃ

NU তে জেনারেল অনার্স ১ বছর এবং প্রফেশনাল অনার্স করলে ১ বছর ৪-৫ মাস লাগবে কারন ইন্টারনশিপ করতে হয় ৩মাসের তারপর প্রজেক্ট পেপার+ ভাইভা। public University তে Executive MBA করলে ২বছর , প্রাইভেট ইউনিভার্সিটি তে বিবিএ পড়ার পর সেখানেই যদি আবার MBA করা হয় ১ বছর। আর যদি অন্য ইউনিভার্সিটি থেকে প্রাইভেটে MBA করেন তাহলে কিছু ইউনিভার্সিটি তে ১ বছর আবার কিছু ইউনিভার্সিটি তে ১বছর ৪ মাস করতে হয়। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সময় কিছুটা কম বেশী হতে পারে । আবার অনেক বিশ্ববিদ্যালয়ে আরও কম সময় লাগতে পারে যদি আপনার CGPA ৩.০০-৪.০০ যদি থাকে ; উদাহরণস্বরূপঃ যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি Executive MBA করতে চান এবং আপনার পয়েন্ট যদি ৩.০০ অথবা ৩.০০+++ এবং আপনার Background যদি BBA হয়ে থাকে  তাহলে আপনার ১ম সেমিস্টার করতে হবেনা আপনি তখন সরাসরি ২য় সেমিস্টার থেকে কোর্স শুরু করতে পারেন । এছাড়া যাদের (background BBA + CGPA 3.00-4.00) তাদের ক্লাস আলাদা ভাবে নেয়া হয় অর্থাৎ (চাকুরীজীবী + Non business Background)  এর সাথে নেয়া হয়না । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Business Graduate দের ক্লাস হয় Afternoon এ আর ( ...

BIBM এবং MBM Admission টেস্ট প্রস্তুতি খুঁটিনাটি ।(১ম পর্ব)

১।প্রশ্ন: বিআইবিএম এর পূর্ণরুপ কি? - বাংলাদেশ ইন্স্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট ২। এমবিএম কি? এমবিএম এবং এমবিএ কি এক? -এমবিএম এর পূর্ণরূপ - মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট। ব্যাংক পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রী হলো এমবিএম। এমবিএ এর পূর্ণরূপ হলো মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশান। ব্যবসায় প্রশাসনের উপর স্নাতকোত্তর ডিগ্রী হলো এমবিএ। কাজেই দু'টো আলাদা সেক্টর। তবে দু'টি ডিগ্রীতে কিছু কোর্স মিল থাকবে। ৩। বিআইবিএম কারা পরিচালনা করে? - বিআইবিএম এর নিজস্ব গভর্নিং বডি। মূলত: বাংলাদেশ ব্যাংক(কেন্দ্রীয় ব্যাংক) ৪। বিআইবিএম থেকে এমবিএম সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করে কোন প্রতিষ্ঠান থেকে? - ঢাকা বিশ্ববিদ্যালয়। BIBM DSBM ঢাকা বিশ্ববিদ্যালয় affiliated.(বিঃদ্রঃ ১৯৯৭ সালে ১ম এই ইন্সটিটিউট টি ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরবর্তীতে ২০১২ সালে এই ইন্সিটিউটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয় ।)   ৫।বিআইবিএম এ কেন পড়বো? -ব্যাংকিং শেখার জন্য। দেশের শীর্ষ ব্যাংকিং শিক্ষা প্রতিষ্ঠান বিআইবিএম। ৬।বিআইবিএম এমবিএম এডমিশান টেস্ট বছরে কতবার হয়? এখানে বছরে দুইবার পরীক্ষা হয়ঃ Eve...

ব্যাংক ম্যানেজমেন্ট(MBM) কোর্সের একমাত্র বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান BIBM ।

বাংলাদেশে ব্যাংকারদের প্রশিক্ষণ ও ব্যাংকিং ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। বিআইবিএম থেকে ব্যাংকিংয়ের জন্য রয়েছে মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) নামের দুই বছর মেয়াদি বিশেষায়িত কোর্স। এ পর্যন্ত বিআইবিএম থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী এই কোর্স সম্পন্ন করেছেন বলে জানান সংস্থাটির মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।  কোর্সের সুবিধা:  এমবিএম-এর শিক্ষা পদ্ধতি বহুলাংশে প্রায়োগিক হওয়ায় এর শিক্ষার্থীরা ব্যাংকিংয়ে দক্ষ হওয়ার সুযোগ বেশি পান। এ ছাড়া তাঁরা ব্যাংকিং খাতের দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুযোগ পান।  যা থাকছে কোর্সটিতে:  এমবিএম দিবা (ডে) প্রোগ্রামের জন্য একজন শিক্ষার্থীকে দুই বছরে মোট ২০টি বিষয়ে ৬৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়। এর মধ্যে কোর্স ওয়ার্ক, প্রজেক্ট পেপার ও মৌখিক পরীক্ষা রয়েছে। চার মাস মেয়াদি মোট ছয়টি টার্মে এই কোর্স সম্পন্ন করতে হয়। তবে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীদের কোর্সের মেয়াদ দুই বছর আট মাস। ইভিনিং কোর্সের শিক্ষার্থীদের চার মাস মেয়াদি মোট ...

MBM(Masters In Bank Management) কি জানতে পড়ুন বিস্তারিত...

MBM আর MBA এই দুইটা ডিগ্রি নিয়ে মাঝে মাঝেই আমরা কনফিউজড হয়ে যাই। আপনারা সবাই নিশ্চয় জানেন যে, MBA হচ্ছে Masters in Business Administration. কিন্তু, বিজনেস কি খুব ছোটখাট একটা ক্ষেত্র? ধরুন, ইলেক্ট্রনিক্সের উপরে পড়াশোনা করার পরে আবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর পড়ালেখার দরকার হয় কেন? বিজনেস অনেক বড় একটা ক্ষেত্র। এখানে অনেকগুলো সেক্টর রয়েছে। আপনার যদি চাকরি না করে নিজে ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি অবশ্যই MBA করতে পারেন, ব্যবসার জন্য পর্যাপ্ত ধারনার জন্য। যদি মাল্টিন্যাশনাল কম্পানিতে চাকরীর ইচ্ছে থাকে, তাহলেও MBA করতে পারেন। মূলত আপনি MBA করলে বিজনেস ফিল্ড সম্পর্কে ধারনা পাবেন, কিন্তু এই বিজনেসের কোন সেক্টরেই স্পেশালাইজড নলেজ অর্জন করতে পারবেন না, কারন এমবিএ কোর্সে আপনাকে ব্যাংকিং সেক্টরসহ সব সেক্টর সম্পর্কেই কিছু ধারনা দেয়া হবে মাত্র; কিন্তু কোন সেক্টর সম্পর্কেই বিস্তারিত জেনে ঐ সেক্টরের এক্সপার্ট হওয়ার সুযোগ থাকবে না। অপর দিকে, MBM তথা Masters in Bank Management হচ্ছে শুধু মাত্র ব্যাংকিং সেক্টরের উপরে বিশেষায়িত পড়াশোনা। MBM কোর্সটি আপনাকে শুধু মাত্র ব্যাংকিং সেক্টরের ...