সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Master’s Admission লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে বাইরের শিক্ষার্থীরা ভর্তি হবেন যেভাবে

UGC অনুমোদিত বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে  ৪ বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত মাস্টার্স বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী যেকোনো শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে, শর্ত হলো— ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্নাতকে অন্তত ৩ দশমিক ২৫ সিজিপিএ থাকতে হবে এবং ঢাবির স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে এসএসসি ও এইচএসসির যে ন্যূনতম ফলাফল দরকার তা থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর যোগফল ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএর যোগফল ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে ৷ ঢাবির স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সিন্ডিকেট অনুমোদিত ভর্তি নীতিমালায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে। ঢাবির নিয়মিত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর যতগুলো আসন ফাঁকা থাকবে, কেবলমাত্র ওই কয়টি আসনেই বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। সব শর্ত পূরণ হলে ভর্তিচ্ছুদের ১০০ নম্বরের লিখিত...