সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Advanced MBA লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয় এর Advanced MBA (AMBA) কি এবং তার বিস্তারিত ।

পূর্ণ নাম Advanced MBA । অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স/মাস্টার্স/বিবিএ/এমবিএ(সেটা জেনারেল হোক আর প্রফেশনাল) করার শেষ বর্ষে গিয়ে থিসিস/রিসার্চ পেপার এর মতো গবেষণা করার সুযোগ নেই । যেখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে ইন্টার্নশীপ এবং এমবিএ তে থিসিস করে থাকে যাতে স্টুডেন্ট রা যদি পরবর্তীতে পিএইচডি/পোস্ট ডক করতে যায় বিদেশে অথবা নিজ দেশে সেক্ষেত্রে যাতে একজন স্টুডেন্ট নিজে নিজেই সেই কাজ করতে পারে। এছাড়া রিসার্চ পেপার করার আরেকটা ভালো দিক হচ্ছে আপনার রিসার্চ পেপার যদি কোন জার্নালে পাবলিশ হোক বা না হোক আপনি চাইলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে স্কলারশিপ পেতে অবশ্যই অবশ্যই রিসার্চ পেপার লাগবেই (তবে আমেরিকান ফরম্যাটের বিশ্ববিদ্যালয়গুলোতে এত প্যারা নাই অবশ্য) । জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত সেই থিসিস/রিসার্চ এর অভাব পূরনের লক্ষ্যে এডভান্সড এমবিএ এর যাত্রা শুরু করে । মানে হচ্ছে আপনি এখানে এমবিএ এর পর শেষ সেমিস্টারে গিয়ে রিসার্চ পেপার করতে হবে । এটাকে M.Phil(Masters Of Philosophy) সমমান মর্যাদা দেয়া হয়েছে । ...