জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেভাবে অন্য কলেজে ট্রান্সফার বা স্থানান্তর হবেন / কলেজ পরিবর্তনের নিয়মাবলি দেখে নিন
অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের এক কলেজ থেকে অন্য কলেজ পরিবর্তনের প্রয়োজন পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে বিভিন্ন সময় প্রকাশিত বিজ্ঞপ্তিতে ছাড়পত্র/কলেজ পরিবর্তনের নিয়ম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলুন জেনে নেওয়া যাক নিয়মাবলিঃ শিক্ষার্থী ২য় বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে উন্নীত হলে ছাড়পত্রের মাধ্যমে অন্য জেলা শহরের কলেজে ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। যে সকল কারণে ছাড়পত্র নেওয়া যাবেঃ অভিভাবকের বদলীঃ চাকুরিতে অভিভাবক অন্য জেলা শহরে বদলী হলে। উল্লেখ্য, এখানে অভিভাবক বলতে বাবা/মাকে বুঝাবে। বাবা/মা বর্তমান থাকলে আইন গত ভাবে কাউকে অভিভাবকত্ব প্রদান করলে সে অভিভাবক হিসেবে বিবেচিত হবে। অভিভাবকের মৃত্যু হলেঃ অভিভাবকের মৃত্যু জনিত কারণে স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র/ডেথ সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রকৃত অভিভাবকের মৃত্যু জনিত কারণে অভিভাবকত্বের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র এবং তার পেশা ...