সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

BIBM এবং MBM Admission টেস্ট প্রস্তুতি খুঁটিনাটি ।(১ম পর্ব)


১।প্রশ্ন: বিআইবিএম এর পূর্ণরুপ কি?
- বাংলাদেশ ইন্স্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট
২। এমবিএম কি? এমবিএম এবং এমবিএ কি এক?
-এমবিএম এর পূর্ণরূপ - মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট।
ব্যাংক পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রী হলো এমবিএম।
এমবিএ এর পূর্ণরূপ হলো মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশান।
ব্যবসায় প্রশাসনের উপর স্নাতকোত্তর ডিগ্রী হলো এমবিএ।
কাজেই দু'টো আলাদা সেক্টর। তবে দু'টি ডিগ্রীতে কিছু কোর্স মিল থাকবে।
৩। বিআইবিএম কারা পরিচালনা করে?
- বিআইবিএম এর নিজস্ব গভর্নিং বডি। মূলত: বাংলাদেশ ব্যাংক(কেন্দ্রীয় ব্যাংক)
৪। বিআইবিএম থেকে এমবিএম সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করে কোন প্রতিষ্ঠান থেকে?
- ঢাকা বিশ্ববিদ্যালয়। BIBM DSBM ঢাকা বিশ্ববিদ্যালয় affiliated.(বিঃদ্রঃ ১৯৯৭ সালে ১ম এই ইন্সটিটিউট টি ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরবর্তীতে ২০১২ সালে এই ইন্সিটিউটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয় ।)  
৫।বিআইবিএম এ কেন পড়বো?
-ব্যাংকিং শেখার জন্য। দেশের শীর্ষ ব্যাংকিং শিক্ষা প্রতিষ্ঠান বিআইবিএম।
৬।বিআইবিএম এমবিএম এডমিশান টেস্ট বছরে কতবার হয়?
এখানে বছরে দুইবার পরীক্ষা হয়ঃ
  1. Evening Batch(EMBM)
    Exam Time : May
    Seats : 50
  2. Regular Batch(MBM)
    Exam Time : November
    Seats : 80
৭। বিআইবিএম এমবিএম এডমিশান পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব?
-BIBM MBM Admission Test এ ২টি Section থাকে।
১। MCQ- 100 marks
২। Writing Ability - 50 marks
MCQ পার্টে সময় থাকে ১ ঘন্টা ৩০ মিনিট।
৯০ মিনিটে ১০০ নাম্বার আন্সার করতে হবে। প্রতিটা প্রশ্ন উত্তর করার জন্য তাই সময় পাচ্ছেন ১ মিনিটের ও কম। আরও Specific ভাবে বলতে গেলে ৫৪ সেকেন্ড। এখানে বলে রাখি, BIBM এডমিশান টেস্টে কোন নেগেটিভ মার্কিং নেই (যদি থাকে, তবে তা আন্সার শিটের প্রথম পেইজে লেখা থাকবে, সাধারণত থাকে না) । তাই পরীক্ষার হলে কোন উত্তর না জানলেও টি-20 খেলে আসাটাই বুদ্ধিমানের কাজ। চেষ্টা করবেন ১০০টি উত্তরই দাগাতে।
MCQ পার্টে ৪টি সেট থাকে। এগুলোর প্রিপারেশন নিয়ে হাল্কা কিছু সাজেশান দিচ্ছি: (আমি নিতান্ত ক্ষুদ্র মানুষ। কোন প্রকার কোচিং এর সাথে জড়িত নেই  কাজেই কোন বই সাজেস্ট করলে ভেবে নিবেন যে ওটা আমার ভাল লেগেছে তাই লিখেছি। ইহা ব্যতীত আর কোন শানে নুযুল নেই  )
১।ম্যাথ-৩০টি প্রশ্ন- আপনি যদি ম্যাথ এ খুব বেশি দূর্বল হয়ে থাকেন ক্লাশ এইট-নাইন-টেনের জেনারেল ম্যাথ বই দিয়ে শুরু করুন।
অতপর Saifur's math শেষ করুন। তারপর Mentor's MBA এর ম্যাথ পার্ট। ব্যস, এতদূর শতভাগ করতে পারলে ম্যাথ পার্টে মুটামুটি ভাল মার্ক পেয়ে যাবেন। পারলে NOVA math BIbleটাও করে ফেলতে পারেন।
২। ইংরেজি-(২৫-৩০টি প্রশ্ন)- ইংরেজিতে খুব দূর্বল হলে গ্রামার শুরু করবেন Advanced Grammar Book দিয়ে। প্রচুর ইংলিশ মুভি দেখা সহায়ক। ইহা একটি বিনোদনমূলক শিক্ষা প্রক্রিয়া 
অতপর Cliff's Toefel বইখানা পড়ে ফেলুন। তারপর Saifur's grammar, saifur's ইংরেজি= পানি বইগুলো সহায়ক।
Vocabulary এর জন্য Word smart 1 আর 2 যথেষ্ট।
Analytical Ability-(১০-১৫টি প্রশ্ন): কোনরকমে GRE BIG BOOK থেকে ২৭টি মডেল টেস্টের পাযল আর ক্রিটিকাল রিযনিং শেষ করতে পারলে কাজ শেষ।
General knowledge (10 টি প্রশ্ন): Current world আর দৈনিক পত্রিকা।
এবার আসি Writing section এ।
Writing abllity তে মার্ক থাকে ৫০, সময় থাকে ৬০ মিনিট।
আইটেম থাকবে: ৪টি।
আমাদের বার এসেছিল: Essay, precis, translation আর paragraph .
সব গুলোয় আন্সার করে আসা উচিত।
এজন্য Free handwriting চর্চা অত্যাবশ্যক।
প্রচুর পরিমাণ ইংরেজি পড়বেন, আর সেই অনুসারে free handwriting practice করবেন।
নির্ভূল ইংরেজি লিখতে পারাটা একটি আর্ট। আর আর্ট মানেই perfection..
৮। প্রশ্নের প্যাটার্ন কেমন হয়? 

Question Pattern ( Two Parts: MCQ & Written )

  •       MCQ ( 100 Marks, Time Duration: 1.5 hrs )
English Proficiency(40)
Antonym, Synonym, analogy
Substituting in a single word,
Sentence completion,
Comprehension, etc.
Mathematics and Analytical Ability(50)
Arithmetic, Algebra, Geometry, tables, graphs,
critical reasoning and data sufficiency, etc
General Knowledge and Current affairs(10)

  •       Written ( 50 Marks, Time Duration: 1 hr )
Essay Writing (15)
Reading Comprehension/ Précis(10)
Translation into English(10)
Argument/Dialogue  (15)

Reference Books For Preparation
Cliffs Toefl, Vocabulary Master , Analogy Master,
Saifurs Maths & Geometry,
GRE Big Book, IBA MBA Test Paper
Daily English & Bangla News paper for written
৯। রিটেনে চান্স পেলে VIva পরীক্ষা হয়? VIVA পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুত করবো নিজেকে
- হ্যা , হয়।
আগামী পোস্টে VIVA পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ডিটেইল জানাতে চেষ্টা করবো ইনশা'আল্লাহ্ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...