সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে প্রফেশনাল কোর্সে অনলাইনে আবেদন করবেন.........

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে অনলাইন ভর্তি প্রক্রিয়ার “অ্যাপ্লিকেশন মডিউল” এর ব্যবহার বিধি । 
১) প্ৰথমে একজন প্রার্থীকে নির্দিষ্ট ওয়েব লিংক(http://app10.nu.edu.bd/nu-web/application/profApplicationForm)-এ যেতে হবে। যাবার পর সে এরকম একটি পেজ দেখতে পাবে। 
২) এরপর তার এসএসসি এবং এইচএসসি-র তথ্য দিয়ে নেস্কট বোতামে ক্লিক করতে হবে। এরপর তার তথ্য যদি সঠিক থাকে এবং রেজিষ্ট্রেশন করার নুন্যতম যোগ্যতা থাকে তাহলে তার অন্যান্য তথ্য সহ নিচের Screen এর মত দেখাবে। 

৩) এখানে যদি তার সব তথ্য যেমন তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ সঠিক থাকে তাহলে Next বোতামে ক্লিক করতে হবে। এখানে যদি তার লিঙ্গ ভুল থাকে তাহলে সে তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে। তবে এখানে এই পরিবর্তনের জন্য সে সম্পূর্ণ দায়ী থাকবে এবং পরিবর্তনে ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। অনুরুপ ভাবে তার জন্ম তারিখ যদি ভুলে ২২ বছরের বেশী থাকে তাহলে তার সঠিক জন্ম তারিখ দিতে পারবে। তবে এ পরিবর্তনের জন্য সে সম্পূর্ণ দায়ী থাকবে। 

৪) এর পর তৃতীয় ধাপে সে তার কলেজ এবং বিষয় পছন্দ করবে। এখানে লক্ষনীয় বিষয় হচ্ছে, সর্ব বামে। Eligible Courses কলামে সে তার যোগ্য বিষয় তালিকা দেখতে পাবে। এর পর দ্বিতীয় কলাম থেকে কলেজ নির্বাচন করবে। এজন্য তাকে প্ৰথমে Division নির্বাচন করে পরে জেলা নির্বাচন করতে হবে। তারপর তার পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। কলেজ নির্বাচন করার পর পরই সে তার ঐ কলেজের যোগ্য বিষয় দেখতে পাবে। সেগুলো সে ইতােপূর্বে পড়ার জন্য যোগ্য হয়েছে (সর্ব বামের কলাম থেকে)। সে এখান থেকে ঐ কলেজের বিষয় (তৃতীয় কলাম থেকে) তার পছন্দ ক্রম অনুসারে তার বিষয় নির্বাচন করবে। এ জন্য সে তার প্রথম পছন্দের বিষয়ের উপর ১ ক্লিক করবে সাথে সাথে তার ঐ বিষয় চয়েজ লিষ্টে চলে যাবে। (চতুর্থ কলামে যাবে)। এ ভাবে দৃতীয় বিষয়, তৃতীয় বিষয় ইত্যাদি বিষয় নির্বাচন করবে। এখানে সর্বোচ্চ ১৫টি বিষয় নির্বাচন করতে পারবে। এরপর বিষয় নির্বাচন শেষ হলে Next বোতামে ক্লিক করতে হবে। এর চতুর্থ ধাপে সে যদি কোটা এর যোগ্য হয়। সে কোটাতে Yes Select করে তার যে কোটায় যোগ্য সেটি নির্বাচন করে Next বোতামে ক্লিক করতে হবে। 

৫) এরপর সর্বশেষ ধাপে সে তার ছবি সংযোজন করবে। এখানে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে ছবির সাইজ ১২০ X ১৫০ Pixel, ফরম্যাট jpg এবং 50 KB এর বেশী নয় এরকম সমপ্রতি তোলা পাসপোর্ট ছবি দিতে হবে। ছবির সাইজ অন লাইন থেকে ইডিট করা যাবে। এজন্য ছবি নীচে থাকা লিংকে ক্লিক করে ঐ ওয়েব সাইটে যেয়ে অন লাইন-এ ছবি ইডিট করতে পারবে। ছবি সংযোজন শেষ হলে সর্বশেষে পরীক্ষার্থীর নিজের মোবাইল number দিতে হবে। পরবর্তীতে যে কোন যোগাযোগ করার জন্য এই number ব্যবহৃত হবে। 


৬) এরপর তার সব তথ্য এক নজরে দেখার জন্য Preview application এ ক্লিক করতে হবে। এখানে সে তার সব তথ্য এক সাথে দেখতে পারবে। সব তথ্য সঠিক থাকলে Submit application বােতামে ক্লিক করতে হবে। এরপরক কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। Submit করার পর admission Roll No. এবং PIN Number দেখতে পাবে এবং পাশে Download Admit Card দেখতে পাবে । এখানে তাঁকে অবশ্যই Admit Card Download করতে হবে এবং Admission Roll No ও PIN Number সেভ রাখতে হবে । এই admission Roll No. তার অনার্স ভর্তি পরীক্ষার রোল নাম্বার হিসেবে বিবেচিত হবে । PIN Number টি গোপন রাখতে হবে । পরবর্তীতে এই Admission Roll No. ও PIN Number দিয়ে তার student Login এ নিজের প্রোফাইল দেখতে পারবে। এটি দ্বিতীয় ভাগে বিস্তারিত বলা আছে। 


৭) Admission Roll No. ও PIN Number সেভ করে Admit Card Download করলে এই পর্যায়ের কাজ শেষ এবং Exit দিয়ে বের হয়ে আসতে হবে। 
































৮) Student Login থেকে সে তার নিজের প্রোফাইল দেখতে পারবে ।


৯) বাম পাশে থাকা এখানে সে তার সর্বশেষ অবস্থা দেখতে পারবে। যেমন View application ক্লিক দিলে নিচের মত স্ক্রিন দেখা যাবে। যদি লাল রং-এর মাঝে Submitted লেখা থাকে তাহলে সে রেজিষ্ট্রেশন করেছে কিন্তু কলেজ Receive করে নাই। 

১০) Change applicant's Photo তে ক্লিক করে তার ছবি পরিবর্তন করতে পারবে। তবে এখানে তাকে অবশ্যই নতুন admit card download করতে হবে। download কৃত admit card টি এবং নির্দিষ্ট ফি দিয়ে কলেজে জমা দিয়ে Student কপি নিয়ে আসতে হবে। এটি পরীক্ষার হলে admit card হিসাবে গণ্য হবে। 

১১) যদি কলেজ রিসিভ করে তাহলে ঐ applicant একটি confirmation SMS পাবে। এবং Status থেকে সবুজ রংয়ের মাঝে Received লেখা হয়ে যাবে। Receive হওয়ার পর তার কোন তথ্য পরিবর্তন করতে পারবে না। নােটিশ বাের্ডে ক্লিক করে ন্যাশনাল ইউনিভারসিটি থেকে গুরুপূর্ণ নােটিশ দেখতে পারবে। এবং সর্বশেষে এবং সর্বশেষে Logout- এ ক্লিক করে বের হয়ে আসতে হবে। 
Help Line: 019668947023, O19550702979 User Manual - For Applicant(এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সের হেল্প লাইন নাম্বার) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা IBA-MBA তে পড়তে চায় তাদের জন্য

★IBA(BBA/MBA)- আপনাদের সব প্রশ্নের উত্তর:: ►আইবিএ কি? ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ পড়ানো হয়। ►আইবিএ বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকেই বোঝায়। জ্বি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, জাহাঙ্গীরনগরে আইবিএ আছে কিন্তু যদিও এখনও মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্বদ্যিালয়ের আইবিএটাকেই বোঝে। ►আইবিএতে কারা পড়তে পারে? যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) এইচ এসসি পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/ কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি অর্থ্যাৎ চার বছরের যেকোন কোর্স পাশ করে এমবিএতে ভর্তী পরীক্ষা দেয়া যায়। ►জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি এখানে পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই পারেবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে। ►এখানে ভর্তীর যোগ্যত কি? বিবিএতে যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০করে মোট 7.50 এমবিএতে ভর্তীর যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০ অনার্স এ সেকেন্ড ক্লাশ বা ২.৫০ হলেই হব...