সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোন কোন প্রতিষ্ঠানে Internship করলে চাকুরীর অফার পাবেন ?

ইন্টার্নশিপ থেকে জব না হওয়ার প্রধান কারণ হল এমন প্রতিষ্ঠান কে বেছে নেয়া যেসব প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ থেকে জবে রিক্রুট করেনা। যেমন ধরুন সরকারি ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠান । সরকারি ব্যাংকে কখনোই আপনাকে ইন্টার্নশিপ থেকে জবে নিবেনা। প্রাইভেট ব্যাংকেও তেমন নেয় না ১০%-২০% সম্ভাবনা থাকে। প্রাইভেট ব্যাংকে আপনাকে তখন নিবে যখন নতুন কোনো ব্রাঞ্চ যদি ওপেন হয় তখন যদি আপনাকে টার্গেট দিয়ে ফিল্ডে গিয়ে বেশী বেশী একাউন্ট এনে দিতে পারেন এবং আপনার ব্যাংকের ম্যানেজার যদি VP/SAVP পদমর্যাদার হন তখন যদি তাকে খুশী করতে পারেন তখন আপনার জন্য জবের জন্য সুপারিশ করতে পারেন। আমি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এভাবেই জবের অফার পেয়েছিলাম তবে অনেক খাটুনি আছে(আমি প্রায় ১২লাখ টাকা ডিপোজিট করে দিতে পেরেছিলাম বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষের দ্বারে দ্বারে একাউন্ট ওপেন করে দেয়ার মাধ্যমে) । আমি ইন্টার্নশিপ করার আগে আমার পরিচিত এক বড় ভাই শাহজালাল ইসলামী ব্যাংকে প্রায় ৫০ লাখ টাকা ডিপোজিট করে দিতে পেরেছিলেন প্রায় ৫,০০০ একাউন্ট ওপেন করার মাদ্ধমে। এর অন্যতম কারণ ছিল ব্যাংকটি ছিল Export processing zone(ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়) এবং চট্টগ্রাম ইপিজেডে প্রথম ইসলামী ব্যাংকের শাখা ছিল শাহজালাল ইসলামী ব্যাংকের এর প্রতিদ্বন্দ্বী ব্যাংক ছিল না এবং সব ছিল কারেন্ট একাউন্ট(ব্যবসায়ীক একাউন্ট)।
বিঃদ্রঃ এখানে টাকাটা ফ্যাক্ট না এখানে একাউন্ট টাই আসল বিশেষ করে কারেন্ট একাউন্ট ।
এখন আসি Multinational /International ব্যাংক সম্পর্কে। HSBC, CITI bank(American), standard Chartered Bank ইত্যাদি ব্যাংকে যদি ইন্টার্নশিপ করতে পারেন এবং ভালো পারফর্মেন্স দেখাতে পারেন তাহলে জবের অফার পাবেন।
আরও একটি কারণ হল অধিকাংশ ছেলেমেয়ে অলস ইন্টার্নশিপে কাজ করতে চায় না এবং কপি পেস্ট সহজে রিপোর্ট রেডি করার জন্য ব্যাংকে GB সেকশনে কাজ করতে চায়।
তাহলে কথা হল যারা ইন্টার্নশিপ থেকে জব পেতে চায় তারা কোথায় ইন্টার্নশিপ করবে?
উত্তর হল বিদেশি প্রতিষ্ঠান এবং নামকরা দেশের বেসরকারি প্রতিষ্ঠানে। বিবিএ এমবিএ এর স্টুডেন্ট দের জন্য BSRM,KSRM, Hatil,Otobi,স্কয়ার গ্রুপ,প্রান গ্রুপ,যমুনা গ্রুপ, ইত্যাদি এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে বেশীর ভাগ ছেলেমেয়ে ইন্টার্নশিপ থেকে চাকুরী পায়। আর বিদেশি নামকরা প্রতিষ্ঠান গুলো তে একবার ইন্টার্নশিপ করতে পারলে এবং সিভি জমা দিয়ে রাখলে জব এর জন্য ডাকা হয়। কারণ বিদেশী রা কাজের মূল্যায়ন করে। GSk,Unilever, Rekit বেনক্যার,COATS ইত্যাদি এরকম অসংখ্য প্রতিষ্ঠান এবং এছাড়া আপনার যদি পরিচিত কেউ থাকে EPZ এবং কমার্শিয়াল জোনে যেমন সাভার,গাজিপুর,নারায়নগঞ্জ,চট্টগ্রাম ইপিজেড, কর্নফুলি ইপিজেড, কোরিয়ান ইপিজেড, বন্দরেে অসংখ্য বিদেশি কোম্পানি, গার্মেন্টস,বায়িং হাউজ এসবে যদি ইন্টার্শিপ করতে পারেন তাহলে উনারা আপনাকে রেখে দিবে অথবা ইন্টার্নশিপের পর সিভি দিয়ে রাখলে জব হয় অথবা জব রিক্রুটে আপনাকে অগ্রাধিকার দিবে ।
এছাড়া যারা সমাজবিজ্ঞান, সমাজত্বত্ত, anthropology, সাইকোলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী এবং নার্স, Medical Assistant(MATS) কোর্সের শিক্ষার্থী তাদের জন্য save the children, UNDP,UNHCR, জাতিসংঘ ভুক্ত অংগসংগঠন এবং বিদেশী মানবাধিকার,পরিবেশবাদী, NGO সংগঠন গুলোতে বিডিজবসের মাদ্ধমে ইন্টার্নশিপের জন্য নেয়া হয় এদের চাহিদা অনেক বেশি এবং ইন্টার্নশিপ শেষে জবের জন্য যেকোনো সময় ডাকা হয় । মাসিক ২০,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকা ভাতা পাওয়া যায়। আমি এপ্লাই করেছিলাম বিবিএ এর পরে এক্সট্রা ইন্টার্নশিপ করার জন্য দিন প্রতি ১,০০০ টাকা এবং বিদেশী দের সাথে দোভাষী হিসেবে থাকার জন্য বাট উনারা TALLY কোর্স চেয়েছিলেন যেটি আমার তখন ছিল না।
ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...