সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে...

বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতাঃ
১। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় (পাবলিক বিশ্ববিদ্যালয় , জাতীয় বিশ্ববিদ্যালয় , প্রাইভেট বিশ্ববিদ্যালয়)  থেকে যেকোনো বিষয়ে (হোক সেটা প্রফেশনাল অথবা একাডেমীক অনার্স) চারবছর মেয়াদি স্নাতক(অনার্স) পাশ করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । [বিঃদ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ ধরনের ৪ বছর মেয়াদী অনার্স কোর্স আছে ১। জেনারেল অনার্স ২। প্রফেশনাল অনার্স] 
২।  তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাস করা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্মাতকোত্তর(মাস্টার্স) পাশ করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । 
৩। শিক্ষাজীবনে পাবলিক পরীক্ষাগুলোতে একের অধিক তৃতীয় শ্রেণী গ্রহনযোগ্য নয়। তবে ১ টি ৩য় বিভাগ গ্রহণযোগ্য । [বিঃদ্রঃ পাবলিক পরীক্ষা বলতে SSC,HSC,Honours,Masters কে বুঝানো হয়েছে)।  
৪।মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা , প্রতিবন্ধী প্রার্থী ,বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স ২১- ৩০ এর মধ্যে হতে হবে।
৫। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা , প্রতিবন্ধী প্রার্থী ,বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য  বয়স ২১-৩২  এর মধ্যে থাকতে হবে । 
৬। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেলায় বয়স ২১-৩২ হতে হবে । 
[বিঃদ্রঃ প্রার্থীর বয়স কম বা বেশী হলে আবেদন প্ত্র গ্রহণযোগ্য হবেনা]
৭। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে ।
৮। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করলে অথবা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন । 
৯। লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যেকোনো নাগরিক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন ।
১০। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরিরত প্রার্থীগণের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নিয়োগকারী করত্রপক্ষ কর্তৃক অনুমতিপ্রারপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন । 
কপিরাইট সংরক্ষিতঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ Professional পেজ এ লাইক দিয়ে একটিভ থাকুন।

মন্তব্যসমূহ

  1. ৩ বছর মেয়াদি ডিগ্রি পাস করে ১ বছরের মাস্টার্স প্রিলি কমপ্লিট করলে কি বিসিএস এ এপলাই করা যাবে? কেননা ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনি কোর্স অথবা সমমান বলা হয়েছে। ডিগ্রি পাস এরপর মাস্টার্স প্রিলি করলেতো মোট ৪ বছর শিক্ষা সমাপনী ডিগ্রি হয়ে যায়, এটাকে কি ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনি ডিগ্রির সমমান ধরা যাবে? নাকি মাস্টার্স ফাইনাল কমপ্লিট করা আবশ্যক? দয়া করে জানালে খুব উপকৃত হব।

    উত্তরমুছুন
  2. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি bcs পরীক্ষা দেয়া যাবে।

    উত্তরমুছুন
  3. SSC te 3:75 and HSC te 3:25 ami ki application korte parbo honours 3:00

    উত্তরমুছুন
  4. কেউ যদি university te পড়া অবস্থায় রাজনৈতিক কারনে ১ মাস এর জেল খেটে আসে সে কি applicable হবে bcs এর জন্য?

    উত্তরমুছুন
  5. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ও মাষ্টার্স করলে কি সে এপ্লাই করতে পারবে কি?????

    উত্তরমুছুন
  6. যারা ডিপ্লোমা করছে তাদের কি BCS এ apply করার সুযোগ আছে

    উত্তরমুছুন
  7. HSC sara jodi diploma kora jodi BSC Engineering complete kora jai toba ki BCS dita parbo?

    উত্তরমুছুন
  8. বিদেশ থেকে যারা ৩ বছর মেয়াদী অনার্স করে আসে তারা?

    উত্তরমুছুন
  9. রাজনৈতিক পদে অধিষ্ঠিত কোনো ব্যাক্তি কী বিসিএসে আবেদন করতে পারবেন?

    উত্তরমুছুন
  10. আমি প্রাইভেট এ মাস্টার্স করে কি বিসিএস আবেদন করতে পারবো

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা IBA-MBA তে পড়তে চায় তাদের জন্য

★IBA(BBA/MBA)- আপনাদের সব প্রশ্নের উত্তর:: ►আইবিএ কি? ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ পড়ানো হয়। ►আইবিএ বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকেই বোঝায়। জ্বি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, জাহাঙ্গীরনগরে আইবিএ আছে কিন্তু যদিও এখনও মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্বদ্যিালয়ের আইবিএটাকেই বোঝে। ►আইবিএতে কারা পড়তে পারে? যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) এইচ এসসি পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/ কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি অর্থ্যাৎ চার বছরের যেকোন কোর্স পাশ করে এমবিএতে ভর্তী পরীক্ষা দেয়া যায়। ►জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি এখানে পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই পারেবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে। ►এখানে ভর্তীর যোগ্যত কি? বিবিএতে যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০করে মোট 7.50 এমবিএতে ভর্তীর যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০ অনার্স এ সেকেন্ড ক্লাশ বা ২.৫০ হলেই হব...