সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কত তে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কত তে ?


জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক কত তে তা নিয়ে অনেকেরই কনফিউশন আছে । 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স এবং প্রফেশনাল অনার্স উভয়ই কোর্সে ১০০ তে(লিখিত+ইনকোর্স) ৪০ পেলে পাস । 

জেনারেল অনার্সের ক্ষেত্রেঃ
লিখিতঃ ৮০ তে ৩২ পেলে পাস(৮০x৪০%=৩২) 
ইনকোর্সঃ ২০ এ ৮ পেলে পাস(২০x৪০%=৮) 

প্রফেশনাল অনার্সের ক্ষেত্রেঃ
লিখিতঃ ৭০ এ ২৮ পেলে পাস(৭০x৪০%=২৮)
ইনকোর্সঃ ৩০ শে ১২ পেলে পাস(৩০x৪০%=১২) ।

ডিগ্রি কোর্সের ক্ষেত্রেও একই রকম হিসাব করা হয় ১০০ তে ৪০ পেলে পাস ।

লিখিত + ইনকোর্স ২ টো তেই পাস করতে হবে । 

 আপনার পাস মার্ক যতই হোক না কেন ব্যাবহারিক অথবা তত্ত্বীয় আপনি সেই টোটাল মার্ক দিয়ে ৪০% গুন করলেই পাস মার্ক পেয়ে যাবেন ।

এখন কথা হল অনেক প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট বলে থাকে যে আমি তেমন কিছুই লিখিনি বাট আমার ইনকোর্স নাম্বার বেশী দেয়া হয়েছে তাই হয়তো আমি কোনোরকম পাস করেছি । আবার অনেকে বলে আমিতো ইনকোর্স নাম্বার মনে পাস করিনি বাট আমার লিখিত পরীক্ষা ভালো হয়েছে তাই হয়তো আমি পাস করেছি । আবার অনেকে বলে আমার বন্ধু পরীক্ষার কোন প্রিপারেশন ছিল না শুধু ২ টা প্রশ্ন লিখছে বাট সে ফেইল করেনি D পেয়ে পাস করেছে (এরকম উদাহরন ভুরি ভুরি)।

আসলে মূল কথা হল যেকোনো বোর্ড পরীক্ষায় শিক্ষকরা কিছুনা কিছু Consider করে তানাহলে অনেক স্টুডেন্টই পরীক্ষায় খারাপ করতো । এখন আগের চেয়ে অনেক বেশী সহজ করে খাতা কাটা হয় এবং নাম্বার এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ২৩/২৪ নাম্বার পেয়েছে বাট ইনকোর্স নাম্বার ভাল থাকার দরুন অনেক সময় ৪০ পেয়ে পাস করছে স্টুডেন্ট রা তবে এটা সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে পাস করানোর জন্য ১ টু কনসিডার তো থাকে। এটা SSC & HSC পরীক্ষা গুলোতেও করা হয় । 

যেমন সবগুলো রেজাল্ট পরীক্ষা নিয়ন্ত্রকের হাতে আসার পর উনি হিসাব করেন যে শুধুমাত্র ১ নাম্বারের জন্য কত হাজার শিক্ষার্থী ফেইল করছে অথবা ১ নাম্বারের জন্য কত হাজার শিক্ষার্থী ১ টা বিষয়ে A+ পাচ্ছে তখন উনাদের কাছে ১ টা নাম্বার দেয়া তেমন কোন বিষয় না ওইটা পুরোটা উনাদের মর্জি তবে মূল বিষয় হল ১০০ তে ৪০ পেলে পাস(লিখিত+ ইনকোর্স) সহ এবং ২ টো তেই আলাদা আলাদা পাস করতে হবে ।

মন্তব্যসমূহ

  1. সর্বনিন্ম কত পেলে পাশ দিতে পারবে?

    উত্তরমুছুন
  2. লিখিত ৮০ মধ্যে ২৫,ও ইনকোর্স ১৫=৪০ পেলে কি পাশ হবে?

    উত্তরমুছুন
  3. ক বিভাগে ১০মধ্যে কত তে পাস

    উত্তরমুছুন

  4. ক বিভাগে ১০ এর মধ্যে কত তে পাস?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ক খ গ প্রতি বিভাগে আলাদা পাশ করা লাগবে না, টোটাল ৮০এর মধ্যে ৩২ এবং ইনকোর্সে ৮পেতে হবে।

      মুছুন
  5. একেক জনে এক এক কথা বলে। কিন্তু কোন্টা সত্য তা এখনো খুঁজে পাইনি। আমার যতটুকু মনে হয় ৩২+৮ পেলে পাশ বলে গণ্য করা হবে।

    উত্তরমুছুন
  6. এল এল বি প্রথম বর্ষের পাশ মার্ক কত?

    উত্তরমুছুন
  7. আমাদের মাইক্রোবায়োলজি ৬০ তে পরীক্ষা হয়েছে। এখানে কত তে পাশ??

    উত্তরমুছুন
  8. Vai amr degree Political Science e 1st part f,2nd part c,and 3rd b, 4th c,5th b-, 6th part c+
    Tahole ki amr average degree pass certificate asbe na fail asbe?
    Kindly ektu reply den plzzz

    উত্তরমুছুন
  9. মুল কথা হলো ঘুরিয়ে ফিরিয়ে ৪০ পেলেই পাশ,
    মুল নাম্বার যতই পান না কেন!
    ইনকোর্স এ যত বেশি মার্ক পাবেন তত পাসের চান্স বেশি
    যেমন:পরিক্ষায় পেলেন ২৫মার্ক ইনকোর্স ১৫ ২৫+১৫=৪০

    পরিক্ষায় ভাল মার্ক না আসলেও ইনকোর্স আপনাকে বাচিয়ে দিল,
    ইনকোর্স পরিক্ষা বাধ্যগত দিতেই হবে,

    ২ টা মিলিয়ে ৪০ পেলেই পাস।। আর নাম্বার সারের মর্জি

    এভারেজ ১৪ মার্ক আসে ইনকোর্সে তাই, ২৬ আনতে চেস্টা করবেন কস্ট হলেও

    উত্তরমুছুন
  10. গ বিভাগে আমি ৩ টা প্রশ্ন লিখতে পারছি।কিন্তু সঠিক উত্তর লিখেছি।পাস কি করতে পারবো??

    উত্তরমুছুন
  11. আমার মনে একটা কনফিউজ আছে লিখিত পরীক্ষা 29 দিয়ে আসছে ইনকোর্স এর মাঠ বাদ দিয়ে এখন কি সে পাস করতে পারবে

    উত্তরমুছুন
  12. করোনার কারনে কি ২-৩ মার্ক কম পেলেও পাশ দিবে?

    উত্তরমুছুন
  13. যাহারা রিপার্ট এর স্টুডেন্ট তাদের ইনকোর্স মার্ক ২০ এর মধ্যে কত দিতে পারে কলেজের স্যাররা???

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...