সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সিএ(CA) পাশ করা কি কঠিন?



কাল রাতে ইনবক্সে একজন জিজ্ঞাসিকরেছেন?"
উত্তর দিলাম, "হুম"
পরের প্রশ্ন "আচ্ছা সিএ পাশ করা কি কঠিন?"
প্রশ্ন শুনে আমি থমকে গেলাম!
এর কারন আবার এই নয় যে সিএ পাশ করা অত্যন্ত সহজ অথবা অত্যন্ত কঠিন! এই প্রশ্নের উত্তর অনেকটা আমাদের মোস্তাফিজের পরবর্তী বলের মত অনিশ্চয়তাময়!
আমার পরিচিত একজন আছেন, আসেন তার গল্প বলি। ২০০৭ সালের দিকে যখন আমি ইউনিভার্সিটি কোচিং করছি, তখন ওই ব্যাচেলর ফ্ল্যাট এ থাকা এক ভাই সিএ পড়ত। প্রথম বারের মত কাউকে সিএ পড়তে শুনে আমার চোখ তখন কপালে। তার সাথে খুব একটা কথা হতোনা। কারন সে প্রায়শই অনেক রাতে বাসায় ফিরত। শুক্র-শনিবারেও তার নাগাল পাওয়া যেতোনা খুব একটা। তিনি নিয়মিত লাইব্রেরিতে ও যেতেন। কিছুদিন পর ওই বাসা ছেড়ে আসার দরুন তার সাথে আমার অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি।
শেষমেষ ২০১৬ সালের শুরুর দিকে তার সাথে আমার একদিন লাইব্রেরিতে দেখা। চিনতে খুব একটা কষ্ট হয়নি। আগের মতই চিকন চাকন আছেন। আমার সিএ পাশ করার কথা শুনে অভিনন্দিত করলেন। অনেক কথা হবার পর স্বভাবতই জিজ্ঞেস করলাম, "ভাইয়া কতদুর কি করলেন"। উত্তর এলো, উনি এখনো নলেজ লেভেল (Level 1) এই আছেন, সাতটার মধ্যে দুটো বিষয় পাশ করেছেন। আমার বিঃস্ময়ের পারদ তখন আকাশ ছুঁয়েছে। সেটা অবশ্য তিনি পাশ করেননি বলে নয়, তিনি এতোদিন কিভাবে লেগে আছেন তা দেখে!
এছাড়া আমি আমার বাবার বয়সী কয়েকজনকে দেখতাম তারা নিয়মিত লাইব্রেরিতে আসতেন। তাদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নুয়ে আসতো। উনাদের হার না মানা মানসিকতা দেখে আমার লজ্জাই লাগতো। কারন আমি কোনোকালেই এতোটা ধৈর্যশীল ছিলামনা।
এর বিপরীতে ও আবার অনেক গল্প আছে। আমার পরিচিত ২ জন ভাই ২.৫ বছরে সিএ পাশ করে ফেলেছে। আমার ৩ বছর এর কাছাকাছি লেগেছে। নতুন নতুন অনেকের রেজাল্ট ও মাশাআল্লাহ ভালো হচ্ছে।
পার্সোনালি আমি জানি, ওই ৩ টা বছর আমি কিভাবে পার করেছি। আমার দীর্ঘদিনকার রূমমেট হারুন চৌধুরী ও ভালো করে জানে সে আমার কি পরিমান প্যারা সহ্য করেছে। আজ একটা সিক্রেট বলি। আমার পরীক্ষার আগে আগে আমি ইচ্ছা করে ওর সাথে ঝগড়া করতাম, যাতে ওই সময়টায় ওর সাথে গল্পগুজব না করে আরেকটু পড়তে পারি। সারাদিন অফিস করে, রাত ১০টা পর্যন্ত ক্লাশ করে বাসায় ফিরে আবার পাশ করার জন্য পড়ালিখা করা ইউনিভার্সিটিতে ফাঁকিবাজি করে আসা একটা ছেলের জন্য কি পরিমান কষ্টের হতে পারে সেটা নিশ্চই অনুমিত। ফেসবুক কে সাময়িক বিদায় জানানো, দিনে ৩/৪ টি সিনেমা দেখার বদলে মাসে একটা সিনেমা দেখা, ইন্টারনেটে এডিক্টেড অবস্থা থেকে সে কানেকশন ডিসকানেক্ট করা খুব একটা সহজ ছিলোনা। তারপরও দাঁতে এ দাঁত চেপে ২.৫ বছরে পাশ করার অসম্ভব সপ্নকে বাস্তবে রুপ দিতে দিনের পর দিন অমানুষিক পরিশ্রম করেছি।
কথা হচ্ছে আপনি পাশ করছেন কি পাশ না করছেন এটা সম্পুর্ন আপনার উপরে নির্ভর করছে। উপরওয়ালা আপনাকে দুহাত ভরে দেয়ার জন্য অপেক্ষা করছেন। আপনি যদি দিনে ৩ ঘন্টা ফেসবুকে, ২ ঘন্টা আড্ডা ও ৮ ঘন্টা ঘুমিয়েই পার করে দেন, আপনার তাড়তাড়ি পাশের চিন্তাটা একটু বেশি বেশিই হয়ে গেলোনা। ৩ বছরের কষ্টের বিনিময়ে আপনি যদি আপনার আজন্ম লালিত স্বাধ পুরন করে দুটো ফানুস উড়াতে পারেন, তাহলে সেটাই বা কম কিসে!

©মুহাম্মদ ফিরোজ মাহমুদ শাকিল
চার্টার্ড একাউন্ট্যান্ট
ACNABIN
ম্যানেজার, অডিট এন্ড কনসালটেন্সি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...