সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Professional BBA 8th semester result publish হয়েছে কিন্তু অন্য সেমিস্টারে রিটেক আছে কি করবেন?

National university Bangladesh semester result


✅ প্রফেশনাল বিবিএ ৮ম সেমিস্টারের রেজাল্ট দিয়েছেন কিন্তু অন্য সেমিস্টারে রিটেক আছে কি করবেন? 
আজকে প্রফেশনাল বিবিএ ষষ্ঠ এবং ৮ম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে অনেকেরই রেজাল্ট F অথবা Absence এসেছে অথবা অন্য সেমিস্টারে রিটেক এক্সামে পুনরায় F আসছে!! ⚠️

🤔এখন কথা হচ্ছে আপনি কি করবেন? 

♻️এইজন্য প্রথমেই আসুন কিছু কেস স্টাডি জেনে নেই 

🔰কেস -১ঃ ধরুন আপনার ৮ম সেমিস্টারে রেজাল্ট পাস আসছে কিন্তু ষষ্ঠ সেমিস্টারে গতবছরের ১টা রিটেক ছিলো যেটা এই বছরও সেম ফেইল এসেছে। 

🔰কেস-২ঃ ধরুন আপনার ৮ম সেমিস্টারের রেজাল্ট F আসছে। 

🔰কেস-৩ঃ ধরুন আপনার ৮ম সেমিস্টারের যেকোনো সাব্জেক্টে রেজাল্ট Absence আসছে। 

🔰কেস -৪ঃ আপনার ২য় বা তৃতীয় সেমিস্টারে রিটেক ছিলো আপনি গাফিলতি করে দেন নাই। 

🔰কেস -৫ঃ আপনি এই পর্যন্ত একই সাব্জেক্টে তিনবার রিটেক দিয়েও পাস করতে পারেন নাই!  

____________________________

⭕এখন আসি কেস -১ নিয়ে ; 
আপনার যদি ষষ্ঠ সেমিস্টারে রিটেকে পুনরায় ফেইল আসে কিন্তু ৮ম সেমিস্টারের রেজাল্ট পাস আসছে সেক্ষেত্রে আপনি পুনঃনীরিক্ষার আবেদন করতে পারেন।  NU সাধারণত রেজাল্ট প্রকাশের ১ থেকে দেড় মাসের মধ্যে রেজাল্ট পুনঃনীরিক্ষা নোটিশ দেয় তারপর আপনি রেজাল্ট পুনঃনীরিক্ষার আবেদন করতে পারবেন। 

আবেদনের রেজাল্ট পাবেন আরও ৩ থেকে সারে তিন মাস পরে অনেক ক্ষেত্রে সেটা চার(০৪) মাস পর ততদিনে আপনার পরের সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে / ফরম ফিলাপ নোটিশ পাবেন। 
এক্ষেত্রে আপনি পুনঃনীরিক্ষার পাশাপাশি পরের সেমিস্টারে আবার রিটেক এক্সামের ফরম ফিলাপ ও করলে ভালো হয়। 

কারণ,  পুনঃ নীরিক্ষার রেজাল্ট আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ববর্তী রেজাল্ট বহাল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশী থাকে। এটার পিছেও আরও একটা কারণ আছে সে বিষয়ে আমি আগের পোস্ট গুলো তে অনেক বার লিখেছি। 

যারা জানেন না তাদের জন্য আবারও বলি; বিশ্ববিদ্যালয় লেভেলে স্যার রা সাধারণত পরীক্ষার্থীর খাতায় নাম্বার বসান না।  উনারা আলাদা একটা উত্তরপত্রে ১নং প্রশ্নের ক) এর নাম্বার এত, খ) এর নাম্বার এত এভাবে নাম্বার গুলো উত্তর পত্রে লিখেন এরপর সেই উত্তরপত্র গুলো বোর্ড বরাবর সাবমিট করার পর সেগুলো বোর্ডের কম্পিউটার অপারেটর রা সেগুলো মূল উত্তর পত্রে যুক্ত করেন। এরপর সেগুলো ফলাফল আকারে ফাইনালি প্রকাশ করা হয়। 

এরপর আপনার রেজাল্ট যদি ফেইল আসে তখন আপনার আবেদনের প্রেক্ষিতে পরীক্ষক কর্তৃক নাম্বার প্রেরিত উত্তর পত্রের সাথে মূল উত্তর পত্র জাস্ট চেক করে দেখা হয় যাতে মার্ক এন্ট্রি করতে টাইপিং মিস্টেক বা ভূল হয়েছিলো কিনা। 
অথচ অনেক শিক্ষার্থী মনে করেন যে আপনার পরীক্ষার খাতা পরীক্ষক দিয়ে আবারও কাটানো হয় এবং নতুন করে খাতা চেক করে মার্ক বসানো হয়!😢 একদমই না। 

এছাড়া আপনি যদি ওভার কনফিডেন্ট হন যে আপনার পরীক্ষা সত্যি ভালো হয়েছে তাহলে আপনি আপনার কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এজন্য এক্সট্রা কিছু ফি আছে এছাড়া আপনার চ্যালেঞ্জের পর পরীক্ষার খাতা চেক করে যদি দেখা যায় আপনার পাসের মার্ক উঠছে না তাহলে আপনাকে NU থেকে পেনাল্টি দেয়া হবে/হতে পারে। 

⭕কেসঃ -২ঃ কেস- ১ সমাধান দ্রষ্টব্য!  👆
⭕কেসঃ -৩ঃ কেস- ১ সমাধান দ্রষ্টব্য!  👆
⭕কেসঃ -৪ঃ যদি আপনার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে (২য় বা ৩য় সেমিস্টারে)  রিটেক ছিলো কিন্তু গাফিলতি করে দেন নাই সেক্ষেত্রে আপনার ওই রিটেক এক্সাম না দিলে ফেইল আসবে টোটাল রেজাল্টে সেজন্য অবশ্যই অবশ্যই দ্রুত রিটেক এক্সাম দেয়ার চেস্টা করতে হবে। 

⭕কেসঃ -৫ঃ NU প্রফেশনাল বিবিএ তে পর পর ৩ বার রিটেক দিতে পারবেন। ৩ বার রিটেক দিয়েও যদি পাস না করেন সেক্ষেত্রে আপনাকে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ NU তে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে স্পেশাল এক্সামের আবেদন করতে হবে। এক্ষেত্রে স্পেশাল এক্সাম ফি ১০,০০০ টাকা নিবে অন্যান্য আনুষঙ্গিক মিলে আরও কয়েক হাজার টাকা বাড়তে পারে। 

ধন্যবাদ

মন্তব্যসমূহ

  1. ২০১৫-২০২০ এর মধ্যে যারা প্রফেশনাল অনার্স শেষ করেছে, তাদের রেজাল্ট এ মুহূর্তে দেখা যাচ্ছে না কেন?
    বিঃদ্রঃ সার্টিফিকেট পাবার পর সবাই অনলাইন চেক করে সার্ভারে রেজাল্ট পেয়েছে।
    কিন্তু এখন শুধু সেমিস্টার বেসড রেজাল্টের উল্লেখ আছে।
    তবে রেজিস্ট্রেশন নাম্বার দিলে এরর দেখা যায়।

    উত্তরমুছুন
  2. আমি ১৩/১৪ সেশনের ২য় সেমিস্টারে এক বিষয়ে ফেইল। কি করবো আমি

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...