সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অনার্স , মাস্টার্স ,প্রফেশনাল ডিগ্রির Original লেখকের পাঠ্যবই (E-BOOK) ফ্রিতে Download করুন সহজেই

আজ আপনাদের জন্য আরো ১ টি নতুন টপিক নিয়ে হাজির আশা করি এটা সব ছাত্রছাত্রীদের(স্নাতক/স্নাতকোত্তর/প্রফেশনাল ডিগ্রি সকল কোর্সের) ১০০% কাজে লাগবে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স/মাস্টার্স কোর্সের স্টুডেন্ট রা মূলত বাজারে বাংলায় বাংলাদেশী লেখক দের বই পড়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে বিদেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক পড়তে হয়না । কিন্তু NU এর প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের বই গুলো হল English Version এর তাই তাদের বই গুলো আমেরিকান , ইন্ডিয়ান লেখকের বই কারন উচ্চতর ডিগ্রির কোর্স গুলোর বই সারাবিশ্বে একই এবং আমাদের দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতেও একই । যেমন ধরুনঃ  Principles of Marketing  -  Philip kotlar  (মারকেটিং এর জনক, গুরু এখনো বেঁচে আছেন  😍 🥰   YouTube  সার্চ দিয়ে এ উনার লেকচার শুনতে পারেন ) এর বই সারা বিশ্বের সকল দেশের মার্কেটিং এর স্টুডেন্ট রা পড়ে থাকে । এখন আসি মূল কথায় প্রফেশনাল কোর্সের(BBA /MBA /AMBA /AVIATION /Textile /CSE /EEE /Aerounatical Engeneering /Tourism & Hospitality Management.......e...

Google এর ফ্রি Digital Marketing কোর্স With Certificate ঘরে বসেই করুন

Google  এর ফ্রি  Online Courses With Certificate  ঘরে বসেই করুন । কোর্স এর নামঃ  The Fundamentals of Digital Marketing সার্টিফিকেট এর নমুনাঃ  ডিজিটাল যুগে সবকিছুই হয়ে গেছে ডিজিটাল। একইভাবে মার্কেটিং ব্যাপারটায় এখন একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে যার নাম  ডিজিটাল মার্কেটিং । Fundamentals of Digital Marketing এই কোর্সটি সরাসরি Google অপারেট করে। এই কোর্সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক গুলো ছোট ছোট ভিডিও দেখানোর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা সম্পর্কে বোঝানো হয়। এরপর এই ভিডিও গুলোর উপরে একটি কুইজ নেওয়া হয়। কুইজ গুলোর সবগুলো ঠিকভাবে উত্তর করতে পারলে পরবর্তী ধাপে যেতে পারবে। এই ভাবে সব গুলো লেকচার শেষে ফাইনাল পরীক্ষা নেওয়া হয়। এই কোর্সটি সঠিকভাবে শেষ করতে পারলে সার্টিফিকেট দেওয়া হয় তবে এজন্য আপনাকে অতিরিক্ত ফি দেওয়া লাগে না। LinkedIn  এ আপনি সার্টিফিকেট টি  Upload  করে রাখতে পারেন এবং  Curriculam Viate (CV) আপনি যুক্ত করতে পারেন  Extra Co Curricular Activities  হিসেবে দেখাতে পারেন । কোর্স লিংকঃ এখানে ক্লিক...

HSC পরীক্ষায় ১ম বার Fail...ডিগ্রি(পাস) কোর্স করেও IBA এর স্বপ্নপূরন...

  (আইবিএ কখনো আপনার অতীত পড়াশুনা নিয়ে তেনা প্যাঁচাবে না) স্বপ্ন সবাই দেখে কিন্তু বাস্তবায়ন করার জন্য সবার সেই রকম আগ্রহ কিংবা ডেডিকেশন থাকেনা। প্রচণ্ড ইচ্ছা শক্তি ও মানসিক শক্তি থাকলে মানুষ সবই পারে। আইবিএ এমবিএ এর ৫০ তম ব্যাচের ছাত্র সবুজ হলো তার চাক্ষুষ প্রমাণ। তাকে আইবিএ' র ইন্টারভিউ বোর্ড থেকে বাদ দেয়ার জন্য সকল ধরনের অপশনই বোর্ডের কাছে ছিল। কিন্তু সব কিছু উপেক্ষা করে সবুজ ছিনিয়ে নিয়েছিল তার স্বপ্নের জায়গা। এইটা সম্ভব হয়েছিল সবুজের প্রচণ্ড ইচ্ছা শক্তি আর ত্যাগের বিনিময়ে। সবুজ মাদ্রাসা বোর্ড থেকে ২০০৪ সালে দাখিল পাস করে। পরবর্তীতে জেনারেল লাইনে শিফট হয়ে ২০০৬ সালে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ২০০৬ সালে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ২০০৭ সালে এইচএসসি পরীক্ষায় পাস করার পর তিনি ভেবেছেন IELTS দিয়ে দেশের বাইরে চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই বছরই তার বাবা গাড়ি এক্সিডেন্ট করেন। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। বিদেশে যাওয়ার আগ্রহও হারিয়ে ফেলেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। অন্য কোন উপায় না থাকায় চিটাগাং কলেজে পাস...

দ্রুত চাকুরী পেতে আপনার যে সফটওয়্যার এর কাজ অবশ্যই জানতেই হবে !!!

ছবি সৌজন্যে - উদ্যোক্তার খোঁজে শিক্ষাজীবনে ভালো করতে চাইলে কিংবা কর্মক্ষেত্রের প্রস্তুতি হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান ও দক্ষতা বেশ গুরুত্বপূর্ণ। নিজেকে এগিয়ে রাখতে ছাত্রাবস্থায়ই কিছু কিছু সফটওয়্যারের কাজ শেখা শুরু করা উচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, কোন কোন সফটওয়্যার সম্পর্কে কেন জানা ও শেখা জরুরি ।  ১. লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড না শিখে, না জেনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়াই নাকি বৃথা, এমনটাই বললেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বিপাশা মতিন। তিনি বলেন, ‘যে বিষয়েই পড়ি না কেন, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে খুব ভালো ব্যবহারিক জ্ঞান থাকা জরুরি। দ্রুত টাইপিং আর লেখা সম্পাদনা থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিক্যাল ডেটাও মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।’ ২. প্রেজেন্টেশনের জন্য বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক যে বিভাগেই পড়ুন না কেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপন আপনাকে জানতেই হবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ...

MBA/EMBA ভাইভা তে যেসকল প্রশ্ন করা হয় ।

ভাইয়ারা অবশ্যই ফর্মাল পোশাক পরবেন । আপুরা শালীন পোশাক পরবেন । ভাইভা তে সবচেয়ে জরুরী হল Confidence তাই ভাইভাতে এটা হারাবেন না এবং অবশ্যই ভয় করবেন না । যে প্রশ্নের উত্তর জানেন না ভনিতা/ভান না করে সরাসরি বলে দিবেন , সরি স্যার আমি এঈ মুহুরতে এটা মনে করতে পারছি না (ভাবখানা এমন দেখাবেন যেন পৃথিবীতে আপনি শুধু এই একটা প্রশ্নের উত্তর জানেন না , আর সব জানেন ) । কারন সবাই সবকিছুর উত্তর জানে না । আপনাকে যে সবজান্তা হতে হবে এমন কোন কথা নেই । এই ভাইভাতে বাংলাদেশে থানা কয়টা এটার সঠিক উত্তর দেওয়া জরুরী না জরুরী হল আপনার উপস্থাপন আর ব্যাক্তিত্য । খুব কম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন । সবচেয়ে ভালো হয় কিছু কমন প্রশ্নের উত্তর আগে থেকেই সাজিয়ে নেয়া যাতে করে প্রশ্ন করলে গুছিয়ে উত্তর দিতে পারেন । আর রুমে ঢুকেই সালাম দিবেন /গুড আফটার নুন বলবেন । যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবেন না । বসতে বললে ধন্যবাদ দিয়ে বসে পরবেন , হাত টেবিলে না রেখে নীচে রাখবেন । হাসিখুসি ভাবে উত্তর দিবেন । আপনাকে বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন আর ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতেই উত্তর দিবেন । উত্তর দেওয়ার সময় অবশ্যই যে ব্যাক্তি ...

সরকারি/বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত যেসকল প্রশ্ন করা হয়......

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করেন বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য  কিছু কৌশল আছে যা আমরা পরবর্তী পোস্টে আপনাদের কাছে উপস্থাপন করব ; এখন আসি সরকারি এবং বেসরকারি  চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞদের  যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়- 1. আপনার নাম কি?- 2. আপনার নামের অর্থ কী?- 3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন? 4. আপনার জেলার নাম কী?- 5. আপনার জেলাটি বিখ্যাত কেন?- 6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?- 7. আপনার বয়স কত?- 8. আজ কত তারিখ? 9. আজ বাংলা কত তারিখ?- 10. আজ হিজরি ত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রা বিবিএ কমপ্লিট এর পর ভালো জব কেন পায়না ?

Original post টি দেখতে  click here আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রা বিবিএ কমপ্লিট এর পর ভালো জব পায়না কারণ - ইংরেজি বলতে পারেনা , - প্রেজেন্টেশন দিতে পারেনা , - সিভি রেডি করতে পারেনা অথবা কোন জবে কিরকম সিভি দিতে হবে সেটাই জানেনা , - ইন্টার্ভিউ তে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেনা এবং ইন্টার্ভিউ সম্পর্কে ধারনা খুবই কম , - নিজের মেজর সাবজেক্ট রিলেটেড জব মার্কেটে কিরকম জব আছে সেটা সম্পর্কে ধারনা কম , - নিজের মেজর সাবজেক্ট রিলেটেড অথবা জব রিলেটেড সফটওয়্যার কোর্স জানেনা । এগুলোই হল মেজর প্রবলেম !!!!!! এবার আপনাকে এই বিষয়ে হেল্প করার জন্য আমার কিছু আইডিয়া আপনাকে দিচ্ছি ......... ✪✪✪ আপনি কখনও ইংলিশ কোর্স করেন নি নো প্রবলেম বাট অনার্স শেষ করার পর এটা ভাববেন না যে আর সময় নেই ...... সময় আছে আপনি আজই সিদ্ধানত নিন ইংরেজি কোর্স করার । সিদ্ধান্ত তো নিবেন ভালো কথা বাট ব্যাঙের ছাতার মত গড়ে উঠা ইংরেজি কোচিং সেন্টার এবং বন্ধু বান্ধবের কোথায় হুটহাট ভর্তি হবেন না । আপনি ব্রিটিশ কাউন্সিল অথবা IELTS এ ভর্তি হতে পারেন । ঢাকা তে তো এভেইলেবেল সুযোগ আছে বাট চট্টগ্রামে যারা আছেন আপনার আ...