সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

HSC পরীক্ষায় ১ম বার Fail...ডিগ্রি(পাস) কোর্স করেও IBA এর স্বপ্নপূরন...



 (আইবিএ কখনো আপনার অতীত পড়াশুনা নিয়ে তেনা প্যাঁচাবে না)
স্বপ্ন সবাই দেখে কিন্তু বাস্তবায়ন করার জন্য সবার সেই রকম আগ্রহ কিংবা ডেডিকেশন থাকেনা। প্রচণ্ড ইচ্ছা শক্তি ও মানসিক শক্তি থাকলে মানুষ সবই পারে। আইবিএ এমবিএ এর ৫০ তম ব্যাচের ছাত্র সবুজ হলো তার চাক্ষুষ প্রমাণ। তাকে আইবিএ' র ইন্টারভিউ বোর্ড থেকে বাদ দেয়ার জন্য সকল ধরনের অপশনই বোর্ডের কাছে ছিল। কিন্তু সব কিছু উপেক্ষা করে সবুজ ছিনিয়ে নিয়েছিল তার স্বপ্নের জায়গা। এইটা সম্ভব হয়েছিল সবুজের প্রচণ্ড ইচ্ছা শক্তি আর ত্যাগের বিনিময়ে।
সবুজ মাদ্রাসা বোর্ড থেকে ২০০৪ সালে দাখিল পাস করে। পরবর্তীতে জেনারেল লাইনে শিফট হয়ে ২০০৬ সালে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ২০০৬ সালে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ২০০৭ সালে এইচএসসি পরীক্ষায় পাস করার পর তিনি ভেবেছেন IELTS দিয়ে দেশের বাইরে চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই বছরই তার বাবা গাড়ি এক্সিডেন্ট করেন। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। বিদেশে যাওয়ার আগ্রহও হারিয়ে ফেলেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। অন্য কোন উপায় না থাকায় চিটাগাং কলেজে পাস কোর্সে ভর্তি হতে হয় তাকে।
অনার্স ছাড়াই শিক্ষা জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু করতে হয় তাকে। এসএসসি ও এইচএসসি কোনটাতেই তিনি জিপিএ ফাইভ পাননি। পার্স কোর্সে পড়া কালীন তিনি টের পেয়েছিলেন তার এই ডিগ্রী কোন কাজে আসবেনা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন শিক্ষা জীবনের সকল কলস্ক মুছে দিতে। সেই পরিকল্পনাকে সামনে রেখে আইবিএ'র দিকে পথ চলা।

সকল বাধা, হতাশা আর অনিশ্চয়তাকে চাপিয়ে আল্লাহ'র রহমতে প্রথমবার চেষ্টা করেই তিনি আইবিএ-তে সুযোগ পেয়ে জান। সবুজ ভাই কোন অসাধারণ মানুষ না। তিনি আমাদের মতই অতি সাধারণ একজন মানুষ। শুধুমাত্র প্রবল আগ্রহ আর ডেডিকেশনের কারনে তিনি আজকের এই সবুজ।

এই বাস্তব কাহিনী হতে যে বিষয়গুলো পরিস্কার।
আইবিএ কখনো আপনার অতীত পড়াশুনা নিয়ে তেনা প্যাঁচাবে না এটা তারই প্রমাণ। শিক্ষা জীবনে আপনার অসুবিধার কারণে হয়তো ভালো কোন বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারেননি কিংবা অন্য কোন সমস্যার কারনে ভাল রেজাল্ট করতে পারেননি। তাতে কি হয়েছে। সফলতার জন্য যে শ্রমটুকু দিতে হয় তা দিলে আপনি অবশ্যই পারবেন আপনার সকল খারাপ দিককে মুছে দিতে। চাকুরীর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো সবসময় আপনার রিসেন্ট এডুকেশন এর দিকে তাকাবে আপনার অতীতের দিকে না। কারন আপনি অতীতে কি ছিলেন সেইটা তাদের দরকার নেই। আপনি বর্তমানে কি সেটাই মূখ্য বিষয়।
তাহলে অপেক্ষা না করে আজ থেকে শুরু করতে হবে সফলতার সেই তরীকে ধরার অভিযান।
-
Moazzem Hossain
Deputy Director, Bangladesh Bank
MBA, IBA, University of Dhaka

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

NU তে যেসব কলেজে Diploma in Library & Information Science কোর্সটি করানো হয় ।

সারাবাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৫ টি জেলায় সর্বমোট ২৪ টি কলেজে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা(Diploma In Library & Information Science) ১ বছর মেয়াদী কোর্সটি করানো হয়। নিম্নে জেলাসহ কলেজ গুলোর নাম দেয়া হলঃ ঢাকা জেলাঃ ১। ইনস্টিটিউট ফর লাইব্রেরী এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট, (ইলিম)ঢাকা ২। ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস), ঢাকা | ৩। নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা। 8। লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। ৫। ঢাকা ইনস্টিটিট অব ফ্যাশন এন্ড টেকনােলজি, ঢাকা ৬। ড. এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজ, ঢাকা । ৭। আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ, ঢাকা। 8। ঢাকা প্রফেশনাল কলেজ । খুলনা জেলাঃ ১। ইনস্টিটিউট অব এডুকেশন, লাইব্রেরী এন্ড ম্যানেজমেন্ট (ইলাম),খুলনা ২। ইনস্টিটিউট অব লাইব্রেরী আর্টস কমার্স এন্ড সায়েন্স (ইলাক্স ) খুলনা । বগুড়া জেলাঃ ১। বগুড়া লাইব্রেরী সায়েন্স কলেজ, বগুড়া ২। প্রফেশনাল কলেজ, বগুড়া। যশোর জেলাঃ ১। বাংলাদেশ সাউথ ওয়েস্ট মডেল ইনস্টিটিউট, যশাের বরিশাল জেলাঃ ১...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...