সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

NU এর Professional অনার্সে কোন বিষয়ে ভর্তি হলে আপনার Job নিয়ে অনিশ্চয়তা থাকবেনা!!!!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স কোর্সে কোন বিষয়ে ভর্তি হলে আপনার অনার্সের পর জব নিয়ে অনিশ্চয়তা থাকবেনা সে বিষয় গুলো হলঃ ১) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(AMT/KMT/FDT) ২) BBA In Tourism and Hospitality Management ৩) BBA In aviation management ৪) B.Sc Aeronautical Engineering এখন অনেকেই বলবেন ভাই আপনি প্রফেশনাল বিবিএ এবং CSE ,EEE  ইত্যাদি বিষয় গুলো বাদ দিয়েছেন । আসলে ভাই আমি বাদ দেয় নাই এই কোর্স গুলো সব বিশ্ববিদ্যালয়েই এভেইলেবল এমনকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ও সেমিস্টার ভিত্তিক কোর্স গুলো করানো হয়  অর্থাৎ এগুলো গ্লোবাল ডিগ্রি । এইসব সাবজেক্টের ডিমান্ড আছে বাট জব মার্কেটে আপনাকে এই বিষয় গুলোর উপর শুধু অনার্স পাস সার্টিফিকেট দিয়ে চাকুরি পাবেন না আপনাকে নিজের যোগ্যতায় চাকুরি পেতে হবে । সেজন্য দেখবেন আপনারা প্রফেশনাল বিবিএ তে পড়েও আপনাদের ব্যাচের সবাই ব্যাংকে একই সাথে চাকুরি পাচ্ছেনা কারো যোগ্যতা অনুসারে আগে এবং কারো যোগ্যতা অনুসারে পড়ে চাকুরী হচ্ছে অথবা বেকার পড়ে আছে । এখন আসি মূল কথায় ১) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংঃ অনেকেই মনে করেন টেক্সটাইল এর সাথে ইঞ্জিনিয়ারিং আছে তাই এটা শুধ...

বাংলাদেশের জব সেক্টর বনাম উচ্চ শিক্ষিত বেকার এবং ইগো !!!!!

আমাদের দেশের উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা বেকার শুধুমাত্র তাদের ইগোর কারনে কারন তারা কাজকে ছোট চোখে দেখে । স্টারটিং সেলারি ১২,০০০ টাকা মাথা খারাপ এগুলো তো আমি ফ্রি দি লেও করব না, আমিতো টিউশন করে মাসে ৩০,০০০ টাকা আয় করি !!!!!!!! এমন টাইপের অহংকারী কথা বার্তা (ভাইরে টিউশনে লাখ টাকা আয় করলেও মাস শেষে পকেট খালি থাকে বাট আপনি ১০ হাজার টাকার জব করলে দেখবেন মাস শেষে আরও ১-২ হাজার টাকা কিভাবে যেন সেভ হয়ে যাচ্ছে , টিউশনি আর জব সেম না)। অথচ তার যেই বন্ধুটা ভালো রেজাল্ট করতে না পারার কারনে ডিগ্রি তে পড়ছে সে গার্মেন্টসের মারচেন্ডাইজিং এ স্টারটিং সেলারি ১০,০০০ টাকা দিয়ে শুরু করে ডিগ্রির পাশাপাশি জব ৪-৫ বছরে ৭০,০০০-২ লাখ টাকা আয় করছে । আপনি বিবিএ এমবিএ হইছেন তো কি হইছে , আপনি নিজেকে বড় ভাব্লে কি হবে আপনাকে তো বাংলাদেশের জব সেক্টরের প্রধান রা ২ পয়সা গুরুত্ব দেয় না কারন তারা আপনার কাছ থেকে পারফর্মেন্স আশা করে ইগো কে না । তাহলে আপনি এভাবেই ২৬-২৭ বছর বয়সে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে সরকারি চাকুরি আর ব্যাংকে এসির রুমে বসে মেনেজারের চাকুরির স্বপ্ন দেখতে থাকুন আর ৩-৪ বছর পর বেকার থাকার পর যখন বয়স ৩০ ...

Email এবং Self Branding ❤♥❣

আজকের টপিক Email এবং Self Branding  ❤ ♥ ❣ বর্তমান সময়ে স্টুডেন্ট রা প্রযুক্তির ব্যবহার বেশী করলেও ইমেইল সম্পর্কে কারোরই সচেতনতা নাই। অথচ বিলিভ ইট অর নট উন্নত বিশ্বে ইমেইল হল তার কর্পোরেট এবং অনলাইন জগতের প্রধান পরিচয়। ইমেইলেই তারা সব কিছু করে থাকে। আপনার ক্লায়েন্ট দের সাথে যোগাযোগ করতে হতে পারে, আপনি যদি মার্কেটিং বিভাগে জব করেন তাহলে আপনার ইমেইলে মার্কেটিং করতে না জানলে ব্যবসা জব কিছুতেই সাফল্য পাবেন না। আপনি একজন HR ম্যানেজার অথচ আপনার ক্লায়েন্ট দের ক্ষনে ক্ষনে তথ্য জানাতে হতে পারে। একজন সাধারন মানুষের সাথে একজন স্মার্ট মানুষের পার্থক্য হল সাধারণ মানুষেরা ফেসবুকের নোটিফিকেশন সকাল থেকে ঘুম থেকে উঠে চেক করে আর স্মার্ট মানুষেরা ঘুম থেকে উঠে ইমেইল চেক করে। আপনি সারাদিন রাত মেসেঞ্জারে ম্যাসেজ রিপ্লাই দেন আর উনারা দিনের ১টা নির্দিস্ট সময় শুধু ইমেইলের উত্তর দিতে বরাদ্দ রাখেন। ১টা ভাল মানানসই এবং বেশী বড় নয় এমন ইমেইল তৈরী করুন। কারণ অনেকের জব অফার রিজেক্ট হয় এই কারনে যে আপনার ইমেইলের সাথে মিল নেই আপনার সিভির এবং সনদের । আপনার নাম সনদ এবং সিভির সাথে মিল রেখে সুন্দর ১টা ইমেইল খুলুন। অন...

আমাদের জব মার্কেটে বিদেশীদের আধিক্য হওয়ার কারণ ?

বাংলাদেশের জব মার্কেটে বিদেশীদের আধিক্য দেখে একশ্রেণির মানুষ এটা নিয়ে হায় হায় দেশের টাকা সব বিদেশে চলে গেল বলে আফসোস করে। অথচ এটা কেউ চিন্তা করেনা যে বিদেশ থেকে এসে যদি এদেশে বিদেশীরা চাকুরী খুজে নিতে পারে তাহলে আমরা কেন নিজের দেশে চাকুরী টা নিজ যোগ্যতায় খুজে নিতে পিছিয়ে থাকব। তাদের যেই দক্ষতার বলে চাকুরী করছে সেই যোগ্যতা এবং দক্ষতা টা যদি অর্জন করতে পারি তাহলে আমাকে ঠেকায় কে একটা প্রতিষ্ঠান এর CEO হতে!!  নাহ কি যে বলেন না .....আমরা কি আর এসব চাকুরি করতে পারি আমরা তো বিসিএ স ক্যাডার জাতি। আমরা বিবিএ এমবিএ কম্পলিট করে স্বপ্ন দেখি এসএসসি অথবা এইচএসসি সমমানের ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি চাকুরী, এর জন্য আমরা জুতার তলা ক্ষয় করে ফেলি। অথচ একবারও ভাবিনা যে আমাদের দেশে শুধুমাত্র ৩০ লাখ গার্মেন্টস কর্মীদের পরিচালনার জন্য কত হাজার হাজার ম্যানেজার প্রয়োজন!!!! অন্যান্য খাত গুলো কথা তো বাদই দিলাম। নাহ আমরা কেন এসব করব....আমরা তো জমিদারের নাতি আমরা কেন এত কস্ট করব!!! মাথা খারাপ শরীর নস্ট হয়ে যাবেনা... প্রেস্টিজ বলে একটা কথা আছে! যোগ্যতাও নাই কস্ট করার ও হ্যাডম নাই আবার বড় বড় কথা!! গার্মেন্টস/ ইন্ড...

কোন কোন প্রতিষ্ঠানে Internship করলে চাকুরীর অফার পাবেন ?

ইন্টার্নশিপ থেকে জব না হওয়ার প্রধান কারণ হল এমন প্রতিষ্ঠান কে বেছে নেয়া যেসব প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ থেকে জবে রিক্রুট করেনা। যেমন ধরুন সরকারি ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠান । সরকারি ব্যাংকে কখনোই আপনাকে ইন্টার্নশিপ থেকে জবে নিবেনা। প্রাইভেট ব্যাংকেও তেমন নেয় না ১০%-২০% সম্ভাবনা থাকে। প্রাইভেট ব্যাংকে আপনাকে তখন নিবে যখন নতুন কোনো ব্রাঞ্চ যদি ওপেন হয় তখন যদি আপনাকে টার্গেট দিয়ে ফিল্ডে গিয়ে বেশী বেশী একাউন্ট এনে দিতে পারেন এবং আপনার ব্যাংকের ম্যানেজার যদি VP/SAVP পদমর্যাদার হন তখন যদি তাকে খুশী করতে পারেন তখন আপনার জন্য জবের জন্য সুপারিশ করতে পারেন। আমি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এভাবেই জবের অফার পেয়েছিলাম তবে অনেক খাটুনি আছে(আমি প্রায় ১২লাখ টাকা ডিপোজিট করে দিতে পেরেছিলাম বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষের দ্বারে দ্বারে একাউন্ট ওপেন করে দেয়ার মাধ্যমে) । আমি ইন্টার্নশিপ করার আগে আমার পরিচিত এক বড় ভাই শাহজালাল ইসলামী ব্যাংকে প্রায় ৫০ লাখ টাকা ডিপোজিট করে দিতে পেরেছিলেন প্রায় ৫,০০০ একাউন্ট ওপেন করার মাদ্ধমে। এর অন্যতম কারণ ছিল ব্যাংকটি ছিল Export processing zone(ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়) এবং চট্ট...

কেন আমরা সরকারী চাকুরীর(Govt. job) পিছে ছুটি ?

আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বর্তমান জব সেক্টর নিয়ে কোনো বাস্তব ধারণা দেয়া হয়না(দিবেই বা কি করে একজন বিবিএস ক্যাডার শিক্ষক নিজেই জানেনা) যার কারণে সরকারী জবের উছিলা দিয়ে কোচিং সেন্টার গুলো শত কোটি টাকার ব্যবসার ফাঁদে আমাদের আটকে রেখেছে। আমাদের মাথায় ব্রেইন ওয়াশ করে এটা ঢুকিয়ে দেয়া হয়েছে যে ভাল রেজাল্ট না করলে ভাল জব পাবেনা, ব্যাংক,বিসিএসে, সরকারী(যেকোনো পোস্টে) চাকুরী না করলে বিয়ের পাত্র পাত্রি পাবেনা, বেসরকারি চাকুরী ব্যবসা অনেক কস্ট, সরকারি তে পিওনের চাকুরী করলেও নাকি  রাজার হালে থাকা যায় আর পাশে বাড়ির আন্টিরা তো আছেনই খোঁচা মেরে কথা বলার হ্যান ত্যান। অথচ আমরা আমাদের ছেলে মেয়েদের ক্রিয়েটিভিটি ধ্বংস করে দিচ্ছি এসব প্রতিযোগিতার পিছে ছুটে। চাকুরী না করে উদ্যোক্তা হতে দিতে কেউ চায় না, মনের মদ্ধে হতাশা ঢুকিয়ে দেয় তাই ১টা ছেলেমেয়ে শেষ পর্যায়ে খেতে ঘুমাতে চলতে ফিরতে হতাশা নিয়ে চলতে হয়। তখন বাধ্য হয়ে বেকার থাকতে হয়। আপনার কি মনে হয় ভাল রেজাল্ট না করলে আপনি ভাল জব পাবেন না এসব মানুষের ভূল ধারণা। আপনার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আপনাকে শুধু চাকুরী আবেদনের যোগ্যতা দিবে এর বাইরে আর কিছু...

পরীক্ষার(exam) আগে প্রস্তুতি !!!

পাশের বাড়ির আন্টিরা যেমন উনার ছেলে/মেয়ে এমন তেমন হ্যান ত্যান বলে আমাদের মা বাবা কে অস্থির করে ফেলে; তেমনি আমাদের মদ্ধেও এমন কিছু বন্ধু আছে যারা কিনা পরীক্ষার ১-২ আগে ফোন/ম্যাসেজে যোগাযোগ হলে বলবে আরে দোস্ত আমার তো ৭ চ্যাপ্টার শেষ রিভাইজ দেয়া!!! আর আমার তখন মাত্র ২ চ্যাপ্টার পড়া শেষ হল। তখন আমার মদ্ধেও অস্থিরতা বেড়ে যায় হায় আমিতো কিছুতো পড়ি নাই!!! বাট তারপরও আমি আমার স্টাইলে ধীরে সুস্থে সময় হাতে রেখে বুঝে বুঝে পড়া শেষ করতাম শুধু পয়েন্ট আর সংজ্ঞা মুখস্থ করতাম না ভিতরের মূল থিম টা বুঝার চেস্টা করতাম, আর সব চ্যাপ্টার কে গলধকরণ না করে আগেই ভাগ করে নিতাম পরীক্ষায় কোন চ্যাপ্টার গুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে সেগুলোর ইম্পর্ট্যান্ট আনইম্পর্ট্যান্ট সব পড়তাম যাতে করে ওই চ্যাপ্টার থেকে একেবারে ফ্রেশ কোন প্রশ্ন আসলেও যাতে পারি। তারপরের ঘটনা বলি পরীক্ষা শুরু হওয়ার ঠিক ৩০ মিনিট আগে দেখা যেত আমার বন্ধুটি বলত আচ্ছা দোস্ত Expatriate বিষয় টা কি? যখন সেটা বুঝিয়ে দিতাম বলত আচ্ছা তাহলে Repatriate কি হবে? যখন আবার বুঝিয়ে দিতাম তখন বলত আচ্ছা তাহলেতো তুই Ethnocentric, polycentric, geocentric মানে কি সেটাও জানিস ...