সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় এর Advanced MBA (AMBA) কি এবং তার বিস্তারিত ।

পূর্ণ নাম Advanced MBA । অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স/মাস্টার্স/বিবিএ/এমবিএ(সেটা জেনারেল হোক আর প্রফেশনাল) করার শেষ বর্ষে গিয়ে থিসিস/রিসার্চ পেপার এর মতো গবেষণা করার সুযোগ নেই । যেখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে ইন্টার্নশীপ এবং এমবিএ তে থিসিস করে থাকে যাতে স্টুডেন্ট রা যদি পরবর্তীতে পিএইচডি/পোস্ট ডক করতে যায় বিদেশে অথবা নিজ দেশে সেক্ষেত্রে যাতে একজন স্টুডেন্ট নিজে নিজেই সেই কাজ করতে পারে। এছাড়া রিসার্চ পেপার করার আরেকটা ভালো দিক হচ্ছে আপনার রিসার্চ পেপার যদি কোন জার্নালে পাবলিশ হোক বা না হোক আপনি চাইলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে স্কলারশিপ পেতে অবশ্যই অবশ্যই রিসার্চ পেপার লাগবেই (তবে আমেরিকান ফরম্যাটের বিশ্ববিদ্যালয়গুলোতে এত প্যারা নাই অবশ্য) । জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত সেই থিসিস/রিসার্চ এর অভাব পূরনের লক্ষ্যে এডভান্সড এমবিএ এর যাত্রা শুরু করে । মানে হচ্ছে আপনি এখানে এমবিএ এর পর শেষ সেমিস্টারে গিয়ে রিসার্চ পেপার করতে হবে । এটাকে M.Phil(Masters Of Philosophy) সমমান মর্যাদা দেয়া হয়েছে । ...

Search Engine ব্যাবহারে সচেতন হওয়া কেন জরুরী ?

🔴 আমরা সার্চ ইঞ্জিনে অনেক সময় অনেক কিছুই সার্চ দিয়ে থাকি; অনেকে মনে করেন বদ্ধ ঘরে আছি যা খুশি তাই সার্চ দিয়ে জেনে নেই।  হ্যাঁ জেনে নেয়াটা ভালো; খারাপ কিছুনা কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন অনলাইনে যেকোনো Apps থেকে লগিন করা অবস্থায় সার্চ দিলেই সেগুলো অটোম্যাটিক ট্র্যাকিং করা হয়  এবং পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার কাছে Facebook, Google কর্তৃপক্ষ তথ্য গুলো বিক্রি করে দেয় যার ফলে আপনি যাই সার্চ দিন না কেন সেগুলোর তথ্য অনুসারে পন্যের বিজ্ঞাপন নিয়ে হাজির হবে Google, Facebook এর মতো প্রতিষ্ঠান গুলো।  Search Engine Optimization (SEO) ✅ অনেকে না বুঝেই স্পর্শকাতর অনেক কিছুই সার্চ দেন সেক্ষেত্রে আপনার উচিত সবগুলো Apps, Gmail, logout করা এবং Location Off করে ব্রাউজারের Incognito Mode On করে  সার্চ দেয়া এতে করে আপনার তথ্য গুলো কিছুটা হলেও সুরক্ষিত থাকবে এবং সার্চ History থাকবে না(যদি কোন কারণে History তে থেকে যায় সেগুলো সাথে সাথে ডিলিট করে দেয়া)।  ⚠ (এখন Bkash এর মতো অনেক Apps আছে যেগুলো অন করতে হলে Location On কর‍তে হয়; এসব থেকেও তথ্য নেয় আপনার অভ্যাসগত পরিবর্তনের এবং কো...

Artsঅথবা Science ব্যাকগ্রাউন্ড থেকে এসে কি BBA করা যায় ?

অনেকে বলেন ভাইয়া/আপু আমি Arts/Science থেকে এসে কি BBA পড়তে পারবো?  এসব মাথা থেকে ফেলে দিন এগুলো আমাদের দেশের একধরনের প্রচলিত কুসংস্কার ছাড়া আর কিছুনা!   শিক্ষা অর্জনের ক্ষেত্রে অমুক ডিপার্টমেন্ট কঠিন অমুক ডিপার্টমেন্ট সহজ বলে কিছুই নাই।  ⚠ আপনার প্যাশন আছে কিনা সেটা আগে ভাবুন নাকি অন্যের দেখাদেখি অমুক সাব্জেক্ট পড়লে চাকুরী নিশ্চিত সেই আশায় পড়তে চাচ্ছেন!!  প্যাশন থাকলে আপনি রকেট সায়েন্স ও পারবেন।  আমাদের দেশেই শুধুমাত্র এই ধরনের Arts/Commerce/Science নিয়ে বৈষম্য আছে যা উন্নত বিশ্বের অন্য কোথাও নেই! Science এ পড়লে নাকি সবগুলোতে এপ্লাই করতে পারে কমার্সে পড়লে নাকি শুধু Arts/Commerce এ এপ্লাই করতে পারে!!  এসব উল্টা পাল্টা শিক্ষা ব্যাবস্থা আমাদের দেশের নীতি নির্ধারক রা তাদের স্বার্থে তৈরী করে রেখেছেন!  জ্ঞান কে নির্দিস্ট গন্ডিতে বেধে রাখার সংস্কৃতির কারণেই আজ আমরা অন্যান্য জাতি থেকে পিছিয়ে আছি।  আপনি কি জানেন আপনি আমেরিকা,যুক্তরাজ্য সহ ইউরোপের  ইউনিভার্সিটি গুলোতে আর্টস/ কমার্সে পড়েও MSc করতে পারবেন!! অবাক হচ্ছেন তাই না....বড় বড় অনেক লিডার দের...

Diploma Engineering / Diploma পড়ুয়াদের মান কিসের সমমান ⁉

🔴 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ? ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বিষয়ক তথ্য অনেকেরই আলোচনা সমালোচনার বিষয়- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ? বেশির ভাগ লোকই বলেন এইচএসসির সমমান | অথচ তারা প্রমাণ হিসেবে কিছু চাকরির বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছেন না | অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েবসাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪ যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড – ১৬ | এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে | এবার আসি চাকরি ক্ষেত্রেঃ- একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীরকর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন,বেতন স্কেল – মূল বেতন ৯৩০০/- সর্বসাকুল্যে ২২৪৯০/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না | আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন | বেত...

আমাদের দেশের শিক্ষাব্যাবস্থা বনাম বিজ্ঞাপন ⁉

🔴 পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে National University(জাতীয় বিশ্ববিদ্যালয়) এবং Open University(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) গুলোর কথা বাদ দিলে দেখা যায় অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা খুবই কমিটেড , এই বিশ্ববিদ্যালয়গুলো কেবল সরকারের বাজেটের আশায় বসে থাকে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানান উপায়ে গ্রান্ট সংগ্রহ করেন, এলামনাইরা সহযোগিতা করে, বিশ্ববিদ্যালয় তার নানান রিসোর্স ভাড়া দেয়। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন/চার বছরে সরকারের অনুদান কমতে কমতে মাত্র ১০% এর মতোতে এসে ঠেকেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় খুব ভালোমতোই চলছে। কারণ শিক্ষকরা কমিটেড আর কর্মক্ষেত্রে আস্থাভাজন। ➡ (উদাহরণস্বরুপ- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ এর কথা বলি; BBA Department এর শিক্ষকরা সম্মিলিত ভাবে উদ্যোগ নিলেন এই প্রগ্রাম চালু করার উনারা খুলশি BGMEA ভবনে প্রতিমাসে ১৬ লাখ টাকা ভাড়া+ অন্যান্য ইউটিলিটিস খরচে ব্যায় করে থাকেন ইভিনিং প্রগ্রাম এর একটা ক্রেডিট কোর্সের(১৫/১৬ টা ক্লাস) শিক্ষক কে কোর্স শেষ করার জন্য দেয়া হয় কোর্স শেষে ১ লাখ টাকা আর আফটারনুন(business graduate)  প্রগ্রাম এর একটা ক্রেডিট কোর্সের জন্য দেয়া হ...

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...