সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Diploma Engineering / Diploma পড়ুয়াদের মান কিসের সমমান ⁉

🔴 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?

ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বিষয়ক তথ্য অনেকেরই আলোচনা সমালোচনার বিষয়- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?

বেশির ভাগ লোকই বলেন এইচএসসির সমমান | অথচ তারা প্রমাণ হিসেবে কিছু চাকরির বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছেন না | অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েবসাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪ যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড – ১৬ | এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে |

এবার আসি চাকরি ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীরকর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন,বেতন স্কেল – মূল বেতন ৯৩০০/- সর্বসাকুল্যে ২২৪৯০/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না | আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন | বেতন স্কেল-মূল বেতন ১৬০০০/ – সর্বসাকুল্যে ৩৮৬৪০/- তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন | যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে অনাস‘ অথবা মাস্টার্স সম্পন্ন হতে হয় |
অনেকেই আবার বলেনঃ-
আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে আবার বিএসসি ইঞ্জিনিয়ারিংএ পড়ি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় | হ্যাঁ কথা সত্য |তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন ।
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ।
২.বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ।
এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞতার দিক থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন ।

এছাড়া যারা কৃষি ডিপ্লোমা করছেন এসএসসি/এইচএসসি এর পর তারা সরাসরি কৃষি অফিসার(২য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে)  হিসেবে নিয়োগ পান। এছাড়া কিছু ডিপ্লোমা আবার ৩ বছরের আছে যেমন Medical Assistant (MATS) এছাড়া নার্সিং। 

এইবছর সারে চার হাজারের উপর কৃষি ডিপ্লোমা সরকারী চাকুরিতে কৃষি অফিসার পদে নিয়োগ পেয়েছে যারা কিনা বিএসসি অনার্স করেই নি। এছাড়া করোনার কারণে কি পরিমাণ সরকারি নার্স এবং MATS থেকে নিচ্ছে তা আপনারা নিজেরাই দেখছেন। 

ডিপ্লোমা অনেক অনেক ধরনের আছে এই করোনার কারণে অনেককেই দেখলাম ফার্মেসি তে ডিপ্লোমা করতে/ভর্তি হতে !  ডিপ্লোমা তে সাধারণত যেকোনো ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট আসতে পারে তবে কিছু ক্ষেত্রে একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড খুজে যেমন MATS. আমার ফ্রেন্ডের আমি  এইচএসসির পর EEE তে ডিপ্লোমা করতে দেখেছি কমার্স নিয়ে পরে সে বিএসসি এমএসসি করেছে অন্য বিশ্ববিদ্যালয় থেকে!!! 

তবে ভাই/বোনেরা যাই পড়েন ভালো ইন্সটিটিউট/ প্রতিষ্ঠান এ পড়েন যেখানে সত্যিকার অর্থেই প্রেক্টিক্যাল কিছু পড়ানো হয়। 

⭕ কিছু ডিপ্লোমা আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও-ই গুলো অনার্সের/ ডিগ্রির পর করতে হয় যেমন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স। 

অনেকে আবার কমেন্টে বলবে চিরাচরিত নিয়মে -ভাই বিসিএস দিতে পারবে ডিপ্লোমা করে? 🙄  না ভাই বিএসসি অনার্স কম্পলিট না করে বিসিএস দিতে পারবেনা। 

বিঃদ্রঃ উপরোক্ত পোস্ট টা শুধুমাত্র যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন ভিন্ন ভাবে শুধু তাদের জন্য!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা IBA-MBA তে পড়তে চায় তাদের জন্য

★IBA(BBA/MBA)- আপনাদের সব প্রশ্নের উত্তর:: ►আইবিএ কি? ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ পড়ানো হয়। ►আইবিএ বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকেই বোঝায়। জ্বি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, জাহাঙ্গীরনগরে আইবিএ আছে কিন্তু যদিও এখনও মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্বদ্যিালয়ের আইবিএটাকেই বোঝে। ►আইবিএতে কারা পড়তে পারে? যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) এইচ এসসি পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/ কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি অর্থ্যাৎ চার বছরের যেকোন কোর্স পাশ করে এমবিএতে ভর্তী পরীক্ষা দেয়া যায়। ►জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি এখানে পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই পারেবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে। ►এখানে ভর্তীর যোগ্যত কি? বিবিএতে যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০করে মোট 7.50 এমবিএতে ভর্তীর যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০ অনার্স এ সেকেন্ড ক্লাশ বা ২.৫০ হলেই হব...