সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Artsঅথবা Science ব্যাকগ্রাউন্ড থেকে এসে কি BBA করা যায় ?

Artsঅথবা Science ব্যাকগ্রাউন্ড থেকে এসে কি BBA করা যায় ?
অনেকে বলেন ভাইয়া/আপু আমি Arts/Science থেকে এসে কি BBA পড়তে পারবো? 
এসব মাথা থেকে ফেলে দিন এগুলো আমাদের দেশের একধরনের প্রচলিত কুসংস্কার ছাড়া আর কিছুনা!  

শিক্ষা অর্জনের ক্ষেত্রে অমুক ডিপার্টমেন্ট কঠিন অমুক ডিপার্টমেন্ট সহজ বলে কিছুই নাই। 



⚠ আপনার প্যাশন আছে কিনা সেটা আগে ভাবুন নাকি অন্যের দেখাদেখি অমুক সাব্জেক্ট পড়লে চাকুরী নিশ্চিত সেই আশায় পড়তে চাচ্ছেন!!  প্যাশন থাকলে আপনি রকেট সায়েন্স ও পারবেন। 

আমাদের দেশেই শুধুমাত্র এই ধরনের Arts/Commerce/Science নিয়ে বৈষম্য আছে যা উন্নত বিশ্বের অন্য কোথাও নেই! Science এ পড়লে নাকি সবগুলোতে এপ্লাই করতে পারে কমার্সে পড়লে নাকি শুধু Arts/Commerce এ এপ্লাই করতে পারে!!  এসব উল্টা পাল্টা শিক্ষা ব্যাবস্থা আমাদের দেশের নীতি নির্ধারক রা তাদের স্বার্থে তৈরী করে রেখেছেন! 

জ্ঞান কে নির্দিস্ট গন্ডিতে বেধে রাখার সংস্কৃতির কারণেই আজ আমরা অন্যান্য জাতি থেকে পিছিয়ে আছি। 
আপনি কি জানেন আপনি আমেরিকা,যুক্তরাজ্য সহ ইউরোপের  ইউনিভার্সিটি গুলোতে আর্টস/ কমার্সে পড়েও MSc করতে পারবেন!! অবাক হচ্ছেন তাই না....বড় বড় অনেক লিডার দের কথা বাদ আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর স্যার দের কথা বলি উনারা যারা বাইরে বিবিএ এমবিএ ব্যাকগ্রাউন্ড থেকে বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে MSc ও করেছেন এরকম উদাহরণ ভুড়ি ভূড়ি। 

British দের প্রায় ২০০ বছরের Divide and rule এর সংস্কৃতি আমাদের শিক্ষা ব্যাবস্থা তেও আস্টে পৃস্টে জড়িয়ে আছে। শুধু শিক্ষা ব্যাবস্থা না আমাদের দেশের আইন কানুন গুলো ও বৃটিশদের প্রণয়ন করা পুরাতন  আইন যার কোনো দেশীয় আপডেট ভার্সন নেই। 

এইজন্যই আমাদের দেশের বিশ্ববিদ্যালয় গুলো থেকে আপনি সরাসরি গিয়ে বাইরের দেশে পিএইচডি করতে গেলে আগে ওই দেশ থেকে মার্স্টাস করতে হয় কারণ আমাদের দেশে মার্স্টাস বা এমবিএ এর কোনো ভ্যালু নাই! 

প্রশ্ন হলো কেন নাই কারণ হচ্ছে এমবিএ/ মার্স্টাস করতে হলে আপনাকে অবশ্যই প্রতি সেমিস্টার শেষে একটা করে রিসার্চ আর্টিক্যাল নামকরা ৫ স্টার, ৪ স্টার জার্নালে সফলভাবে পাবলিশ হতে হবে তানাহলে জীবনেও আপনি মার্স্টাস/এমবিএ কম্পলিট করতে পারবেন না। আমাদের দেশের শত শত শিক্ষার্থী বিদেশে গিয়ে এই একটা কারণে পড়াশোনা অসম্পূর্ণ রেখে দেশে চলে আসে। খোদ চায়না তেও জার্নালে রিসার্চ আর্টিক্যাল পাবলিশ করতে না পারলে মার্স্টাস/এমবিএ পাস করতে পারবেন না। যেনতেন একটা আর্টিক্যাল দিলেই তো হবেনা জার্নাল বিশেষজ্ঞ রা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এপ্রুভ করলেই তবে জার্নালে পাবলিশ হবে। 

আর আমরা কি করি কলেজে ক্লাস নাই, গণহারে এমবিএ/মার্স্টাসে উঠেও প্রাইভেট কোচিং করি  শুধু পাশ করার জন্য আর  রিসার্চ আর্টিক্যাল জীবন তো ত্যানা ত্যানা হয়ে যাবে মুরুব্বি টাইপ মানুষ সিনিয়র বন্ধু বান্ধব রা পরামর্শ দেয় !!  

এখানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ও দোষ আছে উনারা যদি কলেজে ক্লাস না করিয়ে প্রাইভেট পড়াতেই চায় তাহলে কলেজের শিক্ষক হওয়ার কি দরকার ছিলো প্রাইভেট টিউটর হোন ব্যাস। 

এখন অনেকে বলবে শিক্ষার্থীরা ক্লাসে আসেনা ; এসব কথা ধোপে টিকে না কারন আজ ক্লাস না করিয়ে প্রাইভেট পড়ানো  এই ধরনের সংস্কৃতি গড়ে তোলার কারণে আমাদের দেশের ছেলেমেয়েরাও মনে করে কলেজ মানে হলো ফ্রেন্ড দের সাথে আড্ডা দেয়ার জায়গা আর কিছুনা। 

সিজিপিএ বাড়ানোর সংস্কৃতি বা কোন বিশ্ববিদ্যালয় এ অল্প পড়ে বেশী সিজিপিএ তুলবো ক্লাস না করে সিজিপিএ ৩.০০ /৩.০০++ তুলবো এসব আগে থেকেই জেনে নেই ভর্তি হওয়ার আগে শর্টকাট রাস্তা খুজি। 

একবড় ভাইকে দেখেছিলাম উনাকে সবাই ট্রিপলি বলতো মানে হচ্ছে উনি মাদরাসা লাইন থেকে এসে কামিল পড়ছেন আবার চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজি সাহিত্য থেকে অনার্স আবার সাউদার্ন ইউনিভার্সিটি থেকে LAW পড়ছেন!!  এরকম হলেতো  পড়াশোনায় অনেক সময় দিতে হবে।  উনার সাথে একবছর ছিলাম রুমমেট হয়ে। উনি সকালে বের হতেন রাতে ১২ টা করে আসতেন টিউশনি করিয়ে,  Law পরীক্ষার আগেরদিন গুনে গুনে ১২ টা প্রশ্ন নিয়ে আসছেন এগুলো নাকি সাজেশন দিয়ে ওইখান থেকে ১০ টা প্রশ্ন কনফার্ম ব্যাস, তারপর জিজ্ঞাসা করলাম ইংরেজি অর্নাস কি করবেন, " উনি বললেন আরে বাজারে ব্যাতিক্রম সাজেশন বই আছেনা 🙄 কামিলের খবর নিলাম উনি বললেন এগুলো হুজুর রা দিয়ে দেন কি আসবে (এটা বাস্তব কারণ মাদরাসা থেকে আমার বন্ধুরা  যারা এসএসসি দিতো তারা হুজুরদের থেকে এর আগে সবক পেয়ে যান কি আসবে এক্সামে এটা সবখানেই এরকম) ! পড়াশোনা এত সস্তা হয়ে গিয়েছে!!!  

যার কারণে বিদেশ থেকে যারা এতকস্ট করে পড়াশোনা করে এসে দেশের বিভিন্ন কোম্পানি CEO হিসেবে আছেন তাদের কাছে আমাদের দেশের MBA স্টুডেন্টরা জবের আবেদন করলেও তেমন গুরুত্ব পান না জব সার্কুলারে উল্লেখ করে দেয়া থাকে অমুক অমুক প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দের নেয়া হবে ব্যাস!! 

কেনরে ভাই একটু কস্ট করেন না যাতে পাশ করে বের হয়ে পস্তাতে না হয়, জুতার তলা ক্ষয় করতে না হয়,রিলেশন প্রেম পিরিতি বাদ দিয়ে ক্যারিয়ার নিয়ে বড় বড় স্বপ্ন দেখেন না!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...