সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়(National University) তে Migration Certificate এর জন্য কিভাবে আবেদন করবেন?

💢 সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার  যেসকল শিক্ষার্থী অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয় তখন সেই বিশ্ববিদ্যালয় তার পূর্ববর্তী বিশ্ববিদ্যালয় থেকে একটা Migration Certificate  চেয়ে থাকে‼
❓ প্রশ্ন হলো Migration Certificate কি? 
✅ সহজ ভাষায় এক বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোর্স সম্পুর্ণরুপে শেষ করে অন্য বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্সে ভর্তি হতে যে সনদের প্রয়োজন হয় তাকে মাইগ্রেশন সার্টিফিকেট বলে। 
🎀 পূর্ববর্তী বিশ্ববিদ্যালয় আপনাকে Migration Certificate না দিলে আপনি নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না/নতুন বিশ্ববিদ্যালয় আপনাকে ভর্তি নিবেনা/যদি ভর্তি নিয়েও থাকে তাহলে মাইগ্রেশন সনদ জমা না দেয়া পর্যন্ত আপনি নতুন বিশ্ববিদ্যালয়ে কোর্স সম্পুর্ণ করতে পারবেন না(নতুন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে দিতে হয়) !!  এটা অনেকটা ছাড়পত্রের মতো। 

☍ এক্ষেত্রে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিপাকে পড়েন  কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেট তুলবেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের website এ নিয়ে কোনো পরিপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়নি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড পেজ গুলোতেও এ নিয়ে তেমন লিখালিখি নেই বললেই চলে। 

⚠ বিঃদ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক কলেজ থেকে অন্য কলেজ পরিবর্তন মাইগ্রেশনকে এটার সাথে তুলনা করিয়েন না। এটা কিছুটা আলাদা! এক কলেজ থেকে অন্য কলেজে মাইগ্রেশন আপনি NU website এ আবেদনের মাধ্যমে করতে পারবেন। 

🚩এখন আসি মূল আলোচনায়ঃ 
মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য একজন শিক্ষার্থী কে কি কি জমা দিতে হয়/দেখাতে হয়? 
🔰ডীন বরাবর একটি মাইগ্রেশনের আবেদনপত্র 1(আপনার নিজ ইন্সটিটিউট/কলেজের প্রিন্সিপাল/ডিরেক্টর কর্তৃক সত্যায়িত সিল ছপ্পর সহ),
🔰রেজিষ্ট্রেশন কার্ডের মেইন কপি,
🔰 স্নাতক/স্নাতকোত্তর পাশের সনদ, মার্কশীট,(ফটোকপি সত্যায়িত),
🔰 সর্বশেষ পরীক্ষার এডমিট কার্ড ও রাখতে পারেন(যদি থাকে),
🔰 সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি ৪-৮ কপি,
🔰 জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর মাইগ্রেশনের জন্য সোনালি ব্যাংকে ৫০০/৬০০ টাকা জমার পে অর্ডার/ব্যাংক ড্রাফট এর কপি। 

❓এখন কথা হলো আপনি আবেদন পত্র ইংরেজিতে লিখবেন নাকি বাংলায় লিখবেন? 
উত্তর হলো যেকোনো ফরম্যাটেই লিখতে পারেন সমস্যা নেই। আমরা যখন মাইগ্রেশনের জন্য আবেদন করেছি তখন একজন বাংলায় ছাড়া বাকিরা সব ইংরেজিতে আবেদনপত্র লিখেছে।

❓ প্রশ্ন আসতে পারে ভাইয়া আবেদনপত্র টা কিভাবে লিখব? ⤵

Date: 20/04/2020
To
The Dean
National University, Gazipur, Bangladesh
Through: The Principal, Dhaka City College

Sub: Application for issue of a migration certificate
I,(অমুক🙄)  , Son/Daughter of (আব্বুর নাম❣)  and (আম্মুর নাম❣), resident of Bangladesh hereby solemnly declare that I completed Bachelor of Computer Science and Engineering program in theyear of 2013, bearing roll number: 0190227, Registration No: 1000270, Session: 2009-2010 from DhakaCity College under the National University, Gazipur, Bangladesh.
Recently I have been selected for theEMBA program under the faculty of Business Studies, University of Dhaka. 

In this circumstances, I would like to request you to kindly issue a Migration Certificate in my favour at your earliest convenience, as I intend to join the University of Dhaka for my further studies beginning of 1st of May, 2020. 

So, I therefore pray that you would kindly issue me a Migration Certificate and 
oblige thereby.
Yours faithfully,
--------------------
Signature

Enclosed:
1.the information provided is correct to the best of my knowledge and I have paid all the fee due to the university.
2) 4 copy passport size attested photo.
3) (এভাবে যা যা ডকুমেন্টস দিয়েছেন সেগুলোর নাম লিখবেন) 

➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡

♻ এরপর আপনি এসব নিয়ে সরাসরি গাজিপুরের বোর্ডবাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে চলে যাবেন।  সেখানে পৌছে রেজিস্ট্রার অফিসে গিয়ে যোগাযোগ করলেই ১-২ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন Migration certificate ☺😊।

🔜 এছাড়া আপনি যদি ঢাকা বিভাগ থেকে দূরে অন্য কোনো বিভাগে অবস্থান করেন এবং ব্যাস্ততা ও মেয়েদের যাতায়াতের অসুবিধার ক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ও কিছু ফি এর বিনিময়ে কাজটা করিয়ে নিতে পারেন। কলেজ কর্তৃপক্ষ কুরিয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে কিছুদিনের মধ্যে কাজ টা সমাধা করে দিতে পারে। 

⁉ সাধারণত রেজিস্ট্রেশন এর মেইন কপিটা অবশ্যই অবশ্যই দিতে হবে এবং সেটা আপনাকে পরবর্তীতে মাইগ্রেশন সনদের সাথে ফেরত দিবে কিন্তু সনদের একদিকে চামড়া ছিলা থাকবে  এবং ছিলা অংশে কিছু লিখা থাকবে 😉......কেন থাকবে সেটা সনদ হাতে পেলেই বুঝতে পারবেন🤣😂 !!!

⚠বিঃদ্রঃ শিক্ষাবর্ষ, পাসের সন, রেজিষ্ট্রেশন এবং রোল নাম্বার নির্ভুলভাবে লিখবেন। 
🚩জেনারেল অনার্সের/প্রফেশনাল অনার্সের কারো অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করবেন প্লিজ যাতে নতুনরা জানতে পারে এবং ভূল ত্রুটি ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে। 
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

© Omar Faruq Shamim
Prof. BBA(Finance)  National University, 
Executive MBA (Operation & Supply Chain Management) -University of Chittagong
PGD(Quality Engineering & Productivity)- Institute of Apparel Management-IAM

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...