সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

৮ম সেমিস্টার পরীক্ষা দেয়ার পর কারা সনদপত্র পাবে আর কারা পাবেনা !!!!





১) প্রফেশনাল বিবিএ ৮ম সেমিস্টারের যেসব শিক্ষার্থীর যেকোনো ১ টি সেমিস্টার পরীক্ষায় যেকোনো কোর্সে "F" আছে তাদের সেই সাবজেক্টে/কোর্সে ইম্প্রুভ পরীক্ষা না দেয়া পর্যন্ত তাদের রেজাল্ট পাস আসবে না ।এমনকি যদি আপনি ৮ম সেমিস্টারে যদি পাস ও করেন তারপর ও পাস আসবেনা । এবং সনদপত্র পাবেন না ।
২) যাদের কোন সেমিস্টার/সাবজেক্টে "F" নেই কিন্তু যেকোনো সেমিস্টারের যেকোনো সাবজেক্টে "C" অথবা "D" আসার কারনে মানউন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন(অর্থাৎ ৬ষ্ঠ, ৭ম সেমিস্টার) তাদের ৮ম সেমিস্টারের রেজাল্ট প্রকাশের পর যখন ৬ষ্ঠ অথবা ৭ম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে তখন তাদের ইম্প্রুভ রেজাল্টের নাম্বার যোগ হয়ে আবারো সংশোধিত রেজাল্ট বের হবে ৬ষ্ঠ এবং ৭ম সেমিস্টারের রেজাল্টের সাথে । ৬ষ্ঠ এবং ৭ম সেমিস্টারের মানউন্নয়ন পরীক্ষার রেজাল্টের সাথে NU থেকে ১ টি পুনঃসংশোধিত টেবুলেশন শিট/ফলাফল নামে টোটাল ৮ম সেমিস্টারের ইম্প্রুভ রেজাল্ট যোগ করে CGPA বের হবে । তবে যদি আপনার মানউন্নয়ন পরীক্ষায় রেজাল্ট ভাল না আসে অর্থাৎ আগের রেজাল্টের মত অথবা আগের রেজাল্টের থেকেও কম আসে তাহলে আপনার ইম্প্রুভ পরীক্ষা দেয়ার আগের ফলাফল টিই বহাল থাকবে ।
৩) যেহেতু আপনাদের সনদপত্র জুন মাসে দেয়া হবে সেহেতু ততদিনের মদ্ধে আপনাদের ইম্প্রুভ পরীক্ষার রেজাল্ট যদি দেয়া হয় তাহলে সনদ পত্রে সেই বাড়তি নাম্বার যোগ হবে(যদি আপনার ইম্প্রুভ দেয়ার কারনে আগের চেয়ে ভাল রেজাল্ট পেয়ে থাকেন) । আর যাদের এই নির্ধারিত সময়ের পরে ইম্প্রুভ পরীক্ষার রেজাল্ট দিবে তাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
৪) যদি ৮ম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর জরুরী কারনে(অর্থাৎ জব অথবা MBA Admission) আপনারা বোর্ড থেকে গিয়ে সনদপত্র উত্তোলন করেন ততদিনে যদি আপনাদের ইম্রুভ পরীক্ষার রেজাল্ট যদি বের না হয় তাহলে সেই নাম্বার গুলো যোগ হবেনা । হয়ত আপনাকে পরবর্তীতে যখন ইম্প্রুভ পরীক্ষার রেজাল্ট দিবে তখন আবারো সনদপত্র বিশেষ আবেদনের প্রেক্ষিতে উত্তোলন করতে পারবেন ।
৫) ৮ম সেমিস্টারের যেসকল শিক্ষার্থীর এক বা একাধিক সেমিস্টারের যেকোনো এক বা একাধিক সাবজেক্টে যদি "F" আসার পর যদি পর পর ২ বছর কোন ইম্প্রুভ পরীক্ষায় অংশগ্রহণ না করেন তাহলে আপনাকে Special Exam দিতে হবে । এইজন্য আপনারা আপনাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন ।
বিঃদ্রঃ এসব শর্তাবলী প্রফেশনাল কোর্সের অন্যান্য কোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য । আপনি পাস না করা পর্যন্ত আপনাকে ইম্প্রুভ এক্সাম দেয়ার সুযোগ দেয়া হবে ।

মন্তব্যসমূহ

  1. Special Exam এক্সাম কবার দেওয়া যাই ।। আর মনে করুণ ৮ম সেমিস্টার f গ্রেড পাবার পর যদি ২ বার ইম্প্রুভ পরীক্ষায় অংশগ্রহণ না করে তখন ত রেজি ঃ কার্ড এর মেয়াদ শেষ হবে তখন এক্সাম কিভাবে দিবে ??

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

পল্লী বিকাশ কেন্দ্র (PBK) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - ৮০টি শূন্যপদ

  পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে । পদের বিবরণ: ফিল্ড অফিসার (অভিজ্ঞ): ৩০ জন । বেতন: শিক্ষানবিশকালে ২৪,০০০/- এবং স্থায়ীকরণের পর ২৭,১৬০/- টাকা । ট্রেইনি ফিল্ড অফিসার (অনভিজ্ঞ): ৫০ জন । বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০/- এবং স্থায়ীকরণের পর ২৫,৬৮০/- টাকা । শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উভয় পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে । অভিজ্ঞ পদের জন্য ২-৩ বছরের ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞ থাকতে হবে । প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে । মোটরসাইকেল বা বাই-সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে । আবেদনের শেষ তারিখ: ০৫ মার্চ ২০২৬ । আবেদনের নিয়ম:আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, এনআইডি কপি, সকল সার্টিফিকেট ও ২ কপি ছবিসহ ডাকযোগে/কুরিয়ারে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে । আবেদন পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ । ইমেইল: pbkhrd123@gmail.com