সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়(University) গুলো কেন র‌্যাঙ্কিং(Ranking) স্থান পাচ্ছে না ?


এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এর মূল কারণ অবশ্যই খুঁজে দেখতে হবে। যাকে তাকে গালি না দিয়ে সত্যটা জানতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু লাইব্রেরী আর গবেষণা খাতের পরিচালনা সুষ্ঠু ভাবে নিয়ন্ত্রণ করতে পারলে রেংকিং এ আমরা এগিয়ে আসবো। আর্টস এন্ড সোশ্যাল সাইন্স ফেকাল্টিতে কি গবেষণা হয়? আমাদের ড.শহীদুল্লাহ রা কোথায়? দেশের কৃষ্টি কালচার - প্রত্নতত্ত্ব এসব নিয়ে বিগত বছরে কয়টা মৌলিক গবেষণা হয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে হবে৷
আমি চবির কথা জানি, তা নিয়েই বলি। এখানে লাইব্রেরীতে কেউ যায় না, গেলেও বই পড়ে না নোট করে। আমাদের প্রশ্নপত্র গুলাও তেমন, একই প্রশ্ন বারবার আসে। তাই বেশি বই পড়াটা এখানে বোকামি।
..
ঢাবির অবস্থা আর বলার অপেক্ষা রাখেনা, ঢাবিতে শিক্ষকরা রাজনীতি নিয়ে গবেষণা,ছাত্র ছাত্রীরা দলে ভাগ হয়ে নিজের সহপাঠীদের উপর হামলা করে, যৌন হয়রানি, নির্যাতন, এসব নিয়ে অহরহ পত্রিকা, টিভি চ্যানেলে খবর হয়। আমাদের দেশের প্রাচ্যের অক্সফোর্ড একসময় গর্বের কারণ হলেও এখন সেটা আর নেই। ক্যাম্পাসে টেন্ডারবাজী বন্ধ করুন,গবেষণা খাতে বরাদ্দ টাকা থেকে কোটি টাকার চাঁদা দাবি করে কত ভবন গড়ে উঠতে দিচ্ছেনা ক্যাম্পাসের ছাত্রনেতা-নেত্রীরা।
একসময় আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে নামকরা গুনীজনদের পদচারণায় মুখরিত ছিল আর বর্তমানে আমরা বাংলাদেশে একমাত্র শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত গুণী কে দেশেই শান্তিতে থাকতে দেয়নি।
উনি নাকি সুদখোর বলে একশ্রেনীর মানুষ চিক্কুর পাক্কুর করে (আরে ভাই ব্যাংক ব্যাবসা ও তো সুদের ব্যাবসা, আপনারাই তো জীবনের লক্ষ্য ঠিক করেন ব্যাংকার হবেন তাই গ্রুপ খুলে পোস্ট দেন ক্যারিয়ার গড়তে কোচিং করেন,ব্যাংকে তো সবারই অমুক % সুদে সবারই একাউন্ট আছে, শেয়ার বিজনেস ও তো লটারি ও সুদের ব্যাবসা তাহলে কেন আপনারা শেয়ারে ইনভেস্ট করেন, সুদ সুদ করেন ব্যাবসায় অনুষদের সাবজেক্ট ও তো সুদ নিয়ে পড়ায় কই তখন তো চিক্কুর পাক্কুর করেন না )
আমেরিকার Sun Diego University,Duke University, ভারতের Chandigarh University, স্কটল্যান্ডের Glasgow caledonian University তে ড.মুহাম্মদ ইউনুস কে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় আর আমাদের দেশে সব সমাবর্তনেই শুধুমাত্র একজন বক্তা রাস্ট্রপতি আব্দুল হামিদ ।
বিশ্ববিদ্যালয়ের নবীনদের বরণ করা হয় বর্তমান প্রজন্মের বিখ্যাত ব্যাক্তি দের আমত্রণ জানানো হয় যাতে তাদের বক্তব্য থেকে নবীনরা অনুপ্রেরণা পায় যেমন: Google এর সিইও সুন্দর পিচাইকে ভারতের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে বক্তা হিসেবে নিয়ে আসা হয়, USA তে Apple, Microsoft, Google,Amazon এর প্রতিস্ঠাতা দের আমন্ত্রণ জানানো হয় নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দিতে আর আমাদের দেশে হয় কন্সার্ট, ব্যান্ড শো, নাচানাচি, দাপাদাপি।
সময় থাকতে সাবধান হোন, শুধু সাবমেরিন আর স্যাটেলাইট না ল্যাবরেটরিতে যন্ত্রপাতি কেনার জন্য ও বরাদ্দ দিন, আধুনিক যন্ত্রপাতি থাকলে তবেই তো গবেষণা হবে৷ গবেষণা তো আসমান থেকে নাজিল হওয়ার ব্যপার না। বরাদ্দ বাড়ান, টাকা গুলো ঠিকমতো খরচ হচ্ছে নাকি কুমিরের পেটে যাচ্ছে যাচাই করার ব্যবস্থা করুন , পরিবর্তন আসবেই।..
"First Develop the universities The state will be developed soon." - জওহরলাল নেহরু

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...