সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্স এডমিশনে মেধাতালিকা বণ্টন পদ্ধতি ।

প্রফেশনাল অনার্স এডমিশনে মেরিট লিস্ট কিভাবে যাচাই করা হয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স কোর্সে ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ । এখন আবেদনকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোনদিন ১ম মেধাতালিকার ফলাফল প্রদান করা হবে । অনেকেই পছন্দসই বিষয় এবং কলেজে ভর্তি হতে পারবেন কিনা এই নিয়ে খুবই চিন্তিত ! 

চিন্তার কোন কারণ নেই আপনি নিজেই সঠিক ক্যাল্কুলেশনের মাধ্যমে আন্দাজ করতে পারবেন আপনি মেধাতালিকায় আসবেন কি আসবেন না । চলুন তাহলে সেগুলো নিয়ে আলোচনা করা যাক । 

ক)  জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্স কোর্সে আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে  ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেয়া হবে।

Professional BBA honours admission merit list


    খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর  ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%  নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে । 

    এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিবিএ অনার্স এডমিশন মেরিট লিস্ট


      গ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা, বিশেষ কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।

      national university professional course admission merit list release slip


        ঘ) আবেদনকারীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং SMS (nu athp roll no. টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে অথবা কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবে।

        ঙ)  মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার কোর্সপরিবর্তন করতে চাইলে আবেদন ফরমে কোর্স পরিবর্তনের নির্দিষ্ট ঘরে YES  অপশনটি সিলেক্ট করতে হবে। 
        উল্লেখ্য যে, কোটা অথবা রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

        চ) রিলিজ স্লিপের ফরম পূরণের পূর্বে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে। 
        উল্লেখ্য যে, কোটায় আবেদনকারী কোন শিক্ষার্থী ১ম/২য় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ঐ শিক্ষার্থীকে কোটার মেধা তালিকায় অর্ন্তভুক্ত করা হবে না।

          মন্তব্যসমূহ

          এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

          জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

          ⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

          নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

          আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

          জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা IBA-MBA তে পড়তে চায় তাদের জন্য

          ★IBA(BBA/MBA)- আপনাদের সব প্রশ্নের উত্তর:: ►আইবিএ কি? ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ পড়ানো হয়। ►আইবিএ বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকেই বোঝায়। জ্বি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, জাহাঙ্গীরনগরে আইবিএ আছে কিন্তু যদিও এখনও মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্বদ্যিালয়ের আইবিএটাকেই বোঝে। ►আইবিএতে কারা পড়তে পারে? যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) এইচ এসসি পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/ কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি অর্থ্যাৎ চার বছরের যেকোন কোর্স পাশ করে এমবিএতে ভর্তী পরীক্ষা দেয়া যায়। ►জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি এখানে পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই পারেবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে। ►এখানে ভর্তীর যোগ্যত কি? বিবিএতে যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০করে মোট 7.50 এমবিএতে ভর্তীর যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০ অনার্স এ সেকেন্ড ক্লাশ বা ২.৫০ হলেই হব...