সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bangladesh Bank নেবে ১০০ জন সহকারী পরিচালক, আবেদন করুন দ্রুত

Freepik


ব্যাংক খাতের আকর্ষণীয় চাকরি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদ। বিসিএসের মতোই এই পদ চাকরিপ্রার্থীদের কাছে স্বপ্নের। এবার বাংলাদেশ ব্যাংক ১০০ জন সহকারী পরিচালক নেবে। যাঁরা এখনো আবেদন করেননি, তাঁরা দ্রুত আবেদন করতে পারেন। কারণ, জুলাই আবেদনের সময় শেষ হবে।

 বেতন স্কেল

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

 গ্রেড ঃ নবম গ্রেড । 

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। এসএসসি তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। জুলাই বা এর আগে যাঁদের স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তাঁরা আবেদন করতে পারবেন।

 . স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাসের পর স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী  খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ টিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি. থাকতে হবে।

গ. শিক্ষা জীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ গ্রহণযোগ্য হবে না ।

() শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-/২০০৭/১৭৪ অনুযায়ী এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জি.পি. বা ক্ষেত্রমত, সি.জি.পি.-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ

() শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/-(অংশ)/৫৮২ অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি.জি.পি.-এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জি.পি. বা ক্ষেত্রমত, সি.জি.পি. এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ


. O' Level এবং A' Level এর ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাশহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

৩. বয়সসীমা (সর্বোচ্চ ২৫/০৩/২০২০ তারিখে এবং সর্বনিম্ন ০৬/০৭/২০২৩ তারিখে):

. সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩০ বছর

(জন্ম তারিখ: ২৬/০৩/১৯৯০ থেকে ০৭/০৭/২০০২ এর মধ্যে)

. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর

(জন্ম তারিখ: ২৬/০৩/১৯৮৮ থেকে ০৭/০৭/২০০২ এর মধ্যে)

. প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না

) আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৫/০৬/২০২৩ তারিখ হতে ০৬/০৭/২০২৩ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)- Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form- পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ০৬/০৭/২০২৩ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারা আবেদনের যোগ্য হবেন।


আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের Skill Based Post Graduate Diploma (PGD) কি ? কেন আপনি এই কোর্স করবেন ?


৫. আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম অন্যান্য শর্তাবলী উপরে উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে

৬.. যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)- CV রয়েছে, তারা তাদের উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা মাতার নাম এস.এস.সি/সমমানের সনদে যে ভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সে ভাবে লিখতে হবে। নাম, পিতা মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ১১ ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন/আপডেট করে নিতে হবে। যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর সদ্য তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটিবিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রে তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।

৭. অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক CV Identification Number, Tracking Number Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে।

৮. আলোচ্য পদে আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি প্রদান করতে হবে না

৯. পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। যারা উল্লেখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করবেন শুধু তারাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়সীমার পর প্রবেশপত্র ডাউনলোডের কোন সুযোগ থাকবেনা

১০) প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১১) প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে, ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে গণ্য হবে। OMR Form/ উত্তরপত্রে রোল নম্বর সঠিকভাবে না লিখলে, সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, উত্তরপত্রে/হাজিরাশীটে স্বাক্ষর প্রদান না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।

১২) প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে

১৩) চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না

১৪) আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে হতে হবে।

১৫) নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

১৬) কোন ক্ষেত্রে দলিলাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

১৭) আবেদনের শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ প্রদান করা হলো ১৮) বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।




বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...

আমাদের দেশের শিক্ষাব্যাবস্থা বনাম বিজ্ঞাপন ⁉

🔴 পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে National University(জাতীয় বিশ্ববিদ্যালয়) এবং Open University(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) গুলোর কথা বাদ দিলে দেখা যায় অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা খুবই কমিটেড , এই বিশ্ববিদ্যালয়গুলো কেবল সরকারের বাজেটের আশায় বসে থাকে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানান উপায়ে গ্রান্ট সংগ্রহ করেন, এলামনাইরা সহযোগিতা করে, বিশ্ববিদ্যালয় তার নানান রিসোর্স ভাড়া দেয়। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন/চার বছরে সরকারের অনুদান কমতে কমতে মাত্র ১০% এর মতোতে এসে ঠেকেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় খুব ভালোমতোই চলছে। কারণ শিক্ষকরা কমিটেড আর কর্মক্ষেত্রে আস্থাভাজন। ➡ (উদাহরণস্বরুপ- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ এর কথা বলি; BBA Department এর শিক্ষকরা সম্মিলিত ভাবে উদ্যোগ নিলেন এই প্রগ্রাম চালু করার উনারা খুলশি BGMEA ভবনে প্রতিমাসে ১৬ লাখ টাকা ভাড়া+ অন্যান্য ইউটিলিটিস খরচে ব্যায় করে থাকেন ইভিনিং প্রগ্রাম এর একটা ক্রেডিট কোর্সের(১৫/১৬ টা ক্লাস) শিক্ষক কে কোর্স শেষ করার জন্য দেয়া হয় কোর্স শেষে ১ লাখ টাকা আর আফটারনুন(business graduate)  প্রগ্রাম এর একটা ক্রেডিট কোর্সের জন্য দেয়া হ...