সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইন্টার্নশিপ রিপোর্ট(Internship Report)/ থিসিস(thesis) কেন নিজে নিজে তৈরি করা উচিত ?

যারা প্রফেশনাল বিবিএ এর স্টুডেন্ট আপনারা যতটুকু পারেন চেস্টা করবেন ইন্টার্নশীপ রিপোর্ট নিজে নিজে করার। কাউকে দিয়ে করালেও পাশে থেকে নিজেও চেস্টা করবেন। টাকা দিয়ে তো অনেক কিছুই করা যায় বাট অভিজ্ঞতা টাকা দিয়ে কিনতে পারবেন না।
হয়তো ভাবছেন সবাই তো করে এত ঝামেলার কি দরকার!!!! অথচ এরকম সবাই দেখা যায় পাশের পর হতাশায় ভোগে নিজের মদ্ধে আত্মনির্ভরশীল মনোভাব কাজ করেনা।
আমরাও একসময় আপনাদের মত রিপোর্ট করেছি ৬-৭ ঘন্টা সময় দিয়েছি নিজের ল্যাপটপ পিসিতে যাদের ল্যাপটপ/পিসি ছিল না তাদের দেখতাম সাইবার ক্যাফে/ক্যাম্পাসে/বন্ধুর পিসিতে যতটুকু পারতো করতো। আমরাও কখনো জানতাম না কিভাবে রিপোর্ট তৈরী করে; ধীরে ধীরে জানার আগ্রহ এবং পরিশ্রমের মাদ্ধমে জেনেছি।
প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশীপ রিপোর্ট /রিসার্স রিপোর্ট(থিসিস) যাতে সহজে করতে পারে সেজন্য business Research Methodology সাব্জেক্ট টা বাধ্যতামূলক পড়ানো হয়ে থাকে কিন্তু ব্যাতিক্রম হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে এই সাব্জেক্ট টা পড়ানো হয় প্রফেশনাল MBA তে কারণ এই কোর্সটা পড়ানোর জন্য ভালমানের শিক্ষকের অপ্রতুলতা।
যাইহোক তারপরেও আপনারা চেস্টা করলে সবই সম্ভব আমাদের এক মেয়ে বন্ধুকে দেখেছিলাম ও কম্পিউটারে কাজ করতে পারছেনা সেজন্য রাতের পর রাত জেগে নিজের হাতে আগে সুন্দর করে লিখে তারপর কম্পিউটার দোকানে নিয়ে টাইপ করাতো।
ভাই জব আপনাকে চেহারা দেখে আর বিবিএ এমবিএ পাশের সার্টিফিকেট দেখে দিবেনা কারণ জব সেক্টরে অনার্স পাশ হল এসএসসি পাশের সমমানের মত ধরা হয়।
কারণ জবে আপনি অন্যদের থেকে এক্সট্রা বেশী কি পারেন সেটার ভিত্তিতে আপনার জব হওয়া এবং প্রমোশন নির্ভর করে। আপনি সিভি বানাতে পারেন,আপনি রিপোর্ট রেডি করতে পারেন, আপনি M/S Excel,M/S word, powerpoint এর কাজ পারেন, আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি প্রেজেন্টেশন স্লাইড রেডি করতে পারেন,আপনি বন্ধুদের মদ্ধে লিডারশিপ বিল্ড করতে পারেন,আপনার ভালো নেটওয়ার্কিং বজায় রাখতে পারেন(ক্লাসের শিক্ষক থেকে ইন্টার্নশীপ এর ম্যানেজার সবার সাথেই ভাল যোগাযোগ), আপনার বিভিন্ন কোর্সের অভিজ্ঞতা আছে.....আপনি কোনো কাজকেই কখনোই ছোট মনে করেন না.....আপনাকে কে ঠেকাবে বলেন ভালো চাকুরি পেতে!!!
এতগুলো বিষয় পারলে আপনার কনফিডেন্স লেভেল আপনার আশে পাশের বন্ধুদের চাইতে সবসময় এগিয়ে থাকবেন। সবার মতই কেন আপনাকে চলতে হবে, স্রোতের জলে কেন আপনি গা ভাসাবেন এটা মনে রাখবেন যতদিন কর্পোরেট সেক্টরে থাকবেন কেউ কারো কলিগ না সবাই সবার কম্পিটিটর। অফিসের ডেস্কে বসা সুন্দরী আপুটা আপনার কাজ থেকে হেসে হেসে আপনার কাছ থেকে কাজ শিখে নিচ্ছে ভাইয়া এটা কি ওইটা কি তারমানে হল সে আপনাকে আগামী ৬ মাসের মদ্ধে আপনার পজিশন টা দখল করার পায়তারা করছে হয়ত অফিসের বসকে দিয়ে কিক মেরে রাস্তায় ও ফেলে দিতে পারে(এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য) আপনি ১টা শব্দ ও যদি বেশী জানেন সেটাও আপনাকে ১মিনিটের জন্য হলেও এগিয়ে রাখবে ।
শুধু কর্পোরেট সেক্টর না ভাল ১টা শিক্ষা প্রতিষ্ঠানে(IBA,BIBM, CU,DU,JU,RU EMBA) ইত্যাদিতে যখন ফার্স্ট টাইম ভর্তি হবেন তখন বুঝবেন কে কার থেকে বেশী পারবে কার থেকে কিভাবে মিস্টি কথা বলে,প্রেমের/বন্ধুত্বের নাটক করে আপনার থেকে কাজটা কিভাবে শিখে পাছায় কিক মারবে বুঝতেও পারবেন না। শুধু এই ধরনের প্রতিযোগিতার কারণেই প্রতি বছর IBA তে ডজন খানেক শিক্ষার্থী ড্রপ আউট হয়ে যায় অথচ এই স্বপ্নের IBA তে ভর্তি হতে কত দিন রাত খাটুনি করে কোচিং করা হয় মাসের পর মাস। মুদ্রার অপর পিঠ টা যদি না জানেন লাইফটা হতাশায় কেটে যাবে পারবেন না উপরে উঠতে। আপনাকে নিচে নামানোর জন্য আপনার পারফরম্যান্স খারাপ করার জন্য আপনাকে নিয়ে হাসি ঠাট্টা টিটকারি, স্লেজিং করবে কি করবেন তখন?? BBA MBA স্টুডেন্ট রা হবে বারুদের মত, ভাইভা বোর্ডে এমন কাউকেই এক্সপেক্ট করে যে কিনা বসের চাইতেও বেশী স্মার্ট যেকিনা মুহুর্তের মদ্ধে কয়েকবার আপনাকে সেল করে দিবে কিছু বুঝে উঠার আগেই সেজন্যই আপনাকে অনেক বেশী জানতে হবে পরিশ্রম করতে হবে নিজে নিজে সময় দিয়ে দিন রাত খেটে শিখতে হবে অন্যের উপর নির্ভরশীল হলে চলবেনা। তাহলেই আপনার মদ্ধে Emotional Intelligence কাজ করবে তখন এসব পরিস্থিতি নিজের হাতেই হ্যান্ডেল করতে পারবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...