সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যোগ্যদের চাইতে চালাক ছেলেমেয়েরা দ্রুত চাকুরী পায়...!!!

বিশ্ববিদ্যালয় লাইফে আমার এক প্রিয় স্যারের উদ্ধৃতি মনে পড়ে সেটা হল "যোগ্যদের চাইতে চালাক ছেলেমেয়েরা দ্রুত চাকুরী পায়"। 
এবার আসি মূল কথায় আমাদের দেশে আপনি যদি সরাসরি এক্সিকিউটিভ পদে নিয়োগ পেতে চান সেজন্য অনেক মেথড আছে ; তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি হল আপনাকে একটা একাডেমিক ডিগ্রি আর একটা প্রফেশনাল ডিগ্রি অর্জন করা। 
এখানেই আসল খেলাটা খেলে দেয় চালু ছেলেমেয়েরা তারা কি করে বিবিএ অথবা অনার্স কম্পলিট করার পর তার CA তে এডমিশন নেয়। 
সাধারণত যারা CA তে গ্রাজুয়েশন শেষ করে ভর্তি হয় তারা ১ থেকে ২ ধাপ অতিক্রম করার পর বেশীর ভাগ স্টুডেন্ট এক্সিকিউটিভ বিভিন্ন জব জুটিয়ে নিয়ে বাকিটা আর কম্পলিট করেনা। আর একবার জব হয়ে গেলে তখন অভিজ্ঞতার পাল্লা ভাড়ী হলে তখন জব রিক্রুটাররা ওসব নিয়ে ভাবেন না। 

সিভিতে  এবং লিংকডইন প্রফাইলে উল্লেখ থাকে CA অমুক ধাপ পাশ মানে রিক্রুটাররা মনে করে এরকম একজন রাখতে পারলে ভালো ভবিষ্যতে উনার কোম্পানির CA হবে সুনাম বাড়বে। 

আমাদের দেশের বড় বড় নামকরা প্রতিষ্ঠান ছাড়া মাঝারী অথবা ছোট পরিসরের কোম্পানি গুলোতে একজন CA কে ৮০,০০০ থেকে ১,৫০,০০০ টাকায় কাউকে নিয়োগ দেয়ার সামর্থ্য নেই। আর এসব মাঝারি মানের প্রতিষ্ঠান গুলোতে তেমন আহামরি হিসাব করার নেই এটা একটা অনার্স পাশ ছেলেও পারে। তাই এক্সিকিউটিভ পদগুলোতে ২৫-৩৫ হাজার স্যালারিতে জয়েন করা মন্দ না তাছাড়া ৯৯৯ দিন পর যদি অন্য কোনো প্রতিষ্ঠান এ চাইলে তারচেয়ে বড় দেশের শীর্ষস্থানীয় কোম্পানি আরও ভালো স্যালারিতে জব জুটিয়ে নেয়া কোনো ব্যাপারনা। 

***(৯৯৯ হল একটা মেথড সেটা অন্য কোনোদিন আলোচনা করব)

CA মানে হচ্ছে এক্সটার্নাল অডিট তাই তাদের বিভিন্ন সরকারি / বেসরকারি প্রতিষ্ঠান এ গিয়ে কাজ করতে হয় অনেক উপরস্থ মানুষের সাথে তাদের পরিচয় হয় নেটওয়ার্ক এর পরিধি বাড়ে যার ফলে তাদের বিভিন্ন জবে অগ্রাধিকার পায়। বাংলাদেশের প্রাইভেট সেক্টরের জবে বেশীর ভাগ ক্ষেত্রেই জব সার্কুলার দেয়না। তারা দেখা যায় পরিচিত নেটওয়ার্ক থেকে তাদের জবে নিয়ে নেয় অনেকটা রেফারেন্স এর মত। 

পরিশেষে বলতে চাই বর্তমান যুগ বইয়ের মাঝে নিজেকে ডুবিয়ে বিদ্যাসাগর হয়ে দিন দুনিয়ার খেয়াল না রাখলে আপনাকে হয়তো আর ১০ টা সাধারণ এভারেজ ছেলেমেয়েদের মত জব মার্কেটে সরকারি চাকুরির পিছে ছুটে জুতার তলা ক্ষয় করতে হবে আর ডিপ্রেশন বাড়বে। সো গতানুগতিক চিন্তা ধারার বাইরে এসে ভাবুন যেটাকে বলে Think Out Of The Box. 
 
©omar Faruq shamim

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে Medium Of Instruction (MOI) কিভাবে নিবেন?

⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে) সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।  Medium of Instruction 🎀 MOI মানে হল  Medium of Instruction (MOI)   এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।  তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।  🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন। 🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্...

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, N autical Engineering ইত্যাদি  কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ?  উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।  The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন । The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা। নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে। IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব ...

Professional MBA ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University) শিক্ষার্থীদের ভবিষ্যৎ‼

⭕ Professional MBA নিয়ে কিছু কথাঃ যারা প্রফেশনাল বিবিএ কম্পলিট করে প্রফেশনাল MBA করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি, জেনারেল MBA এর তুলনায় প্রফেশনাল MBA তে সময় বেশী লাগে(NU কর্তৃপক্ষের অবহেলার কারণে)।অথচ জেনারেল/প্রফেশনাল MBA কোর্স  ১ বছর মেয়াদি । প্রফেশনাল MBA এর কলেজ সারা বাংলাদেশে মাত্র ১২ +/- টি; সে হিসাব করলে তাদের পরীক্ষা সবার আগেই শেষ হওয়ার কথা‼ চলুন একটা বাস্তব উদাহরণ দেই.... ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল এবং প্রফেশনাল MBA এর একসাথে সার্কুলার দিয়েছিলো।(তবে প্রায় সময় জেনারেল MBA এর টা আগে দেয় এটার আরেকটা কারণ হচ্ছে প্রফেশনাল BBA যারা করে তাদের ফাইনাল সেমিস্টার শেষে ৩ মাসের এক্সট্রা ইন্টার্নশীপের পাশাপাশি রিপোর্ট রেডি তার পরের মাসে VIVA এবং তারপর ২-২.৫ মাস পর রেজাল্ট দেয়ার কারণে)।  যথারীতি ফেব্রুয়ারি-মার্চে(ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) জেনারেল MBA ভর্তি শুরু হয়ে ক্লাস ও শুরু হয়ে গেলো প্রায় একই সময়ে মার্চ-এপ্রিলে প্রফেশনাল এর ভর্তি (ফাইনাল ওয়েটিং লিস্টের সময় পর্যন্ত) হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেলো জেনারেল এমবিএ এর ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট ও দিয়ে দিলো কি...